বাগমারার ঝিকরায় ওয়ার্ড আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
বাগমারা প্রতিনিধি
প্রকাশ: Monday, 18 November, 2019, 9:42 PM
বাগমারার ঝিকরায় ওয়ার্ড আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে ওয়ার্ড পর্যায়ে আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আ’লীগের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক তৃণমূল পর্যায় থেকে আ’লীগকে সুসংগঠিত করতে এই কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। সোমবার বিকেলে ওয়ার্ড আ’লীগের ত্রি-বাষিক সম্মেলন উপলক্ষে শ্যানপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ইউনিয়ন আ’লীগের উদ্যোগে কাউন্সিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৯ নম্বর ভোটের মাধ্যমে সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচন হয়েছে। মোরগ প্রতিকে ৪৬৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন খায়রুল আলম। তার নিকট তম প্রার্থী হাতি প্রতিকে আব্দুর রাজ্জাক পেয়েছেন ২৮৭ ভোট। ছাতা প্রতিকে ৪৭১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আকতার হোসেন। তার নিকটতম প্রার্থী সানোয়ার হোসেন চেয়ার প্রতিকে পেয়েছেন ২৭৫ ভোট।
ঝিকরা ইউনিয়ন আ’লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ওয়ার্ড আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আ’লীগের দলীয় কাউন্সিলে দায়িত্ব প্রাপ্ত আহ্বায়ক জেলা পরিষদ সদস্য মাহমুদুর রহমান রেজা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আফতব উদ্দীন আবুল, ঝিকরা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ ফৌজদার, ঝিকরা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সভাপতি সাহাদত হোসেন মাস্টার, সাংগঠনিক সম্পাদক মানিক প্রামানিক, ক্রীড়া সম্পাদক সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুল জব্বার, ইউপি কেন্দ্র কমিটির আহ্বায়ক জাহিদুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, ছাত্রলীগ নেতা পলাশ, সবুজ, জনি, রিপন, রানা, আব্দুর রউফ প্রমুখ। এ সময় ইউনিয়ন আ’লীগের কার্যকরী কমিটির সদস্য সহ প্রতিটি ওয়ার্ড আ’লীগ ও সহযোগি সংগঠনের দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।