ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
চুমু প্রতিযোগিতায় নারী কর্মী, কষে চড় দিলেন বস!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 18 November, 2019, 8:05 PM

চুমু প্রতিযোগিতায় নারী কর্মী, কষে চড় দিলেন বস!

চুমু প্রতিযোগিতায় নারী কর্মী, কষে চড় দিলেন বস!

চীনের গুয়োঝাউ প্রদেশের মেইটানে সম্প্রতি আয়োজন করা হয়েছিল চুম্বন প্রতিযোগিতার। একটি ডেটিং সংস্থা আয়োজন করেছিল ওই প্রতিযোগিতার। সেখানে অংশ নিয়ে অন্য ব্যক্তিকে চুম্বন করেছিলেন এক নারী। আর সেই কারণে প্রতিযোগিতার মঞ্চেই ওই কর্মীকে একের পর এক চড় মারলেন তার অফিসের বস!

প্রতিযোগিতার মঞ্চে নারী কর্মীকে চুম্বন করতে দেখে হিতাহিত জ্ঞান হারিয়ে সোজা মঞ্চে উঠে যান ওই ব্যবসায়ী। সেখানে সকলের সামনেই চড় মারতে থাকেন ওই নারীকে। ওই ব্যবসায়ীর নির্দিষ্ট পরিচয় জানা যায়নি। তিনি জানান, ওই নারী তার প্রিয় বন্ধুর স্ত্রী। চীনের এক স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি জানান, প্রিয় বন্ধুর স্ত্রীকে অন্য ব্যক্তির সঙ্গে চুম্বন করতে দেখেই তিনি এই কাজ করেছেন। ওই ব্যবসায়ী অভিযোগ করে বলেন, নিয়ম ছিল, স্বামী-স্ত্রী বা প্রেমিক-প্রেমিকার সঙ্গেই অংশ নিতে হবে ওই প্রতিযোগিতায়। কিন্তু নিজের স্বামীকে ছেড়ে অন্য আর এক জনের সঙ্গে সেখানে অংশগ্রহণ করেছিল।

প্রিয় বন্ধুর পাশে থাকার জন্য এই কাজ করেছেন বলে দাবি করেন ওই ব্যবসায়ী। যদিও এই কাজ করার জন্য ওই নারীর কাছে ক্ষমাও চেয়েছেন ওই তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে যারা তার এই কাজে ক্ষুব্ধ হয়েছেন, তাদের কাছেও ক্ষমা চেয়ে নিয়েছেন ওই ব্যবসায়ী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status