ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
শ্রীলঙ্কায় ফের ক্ষমতায় রাজাপাকসে পরিবার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 17 November, 2019, 3:50 PM

শ্রীলঙ্কায় ফের ক্ষমতায় রাজাপাকসে পরিবার

শ্রীলঙ্কায় ফের ক্ষমতায় রাজাপাকসে পরিবার

শ্রীলঙ্কায় ফের ক্ষমতায় রাজাপাকসে পরিবার। প্রেসিডেন্ট নির্বাচনে নির্বাচিত হয়েছেন গোতাবায়া রাজাপাকসে।

গোতাবায়ার মুখপাত্র কেহেলিয়া রামবুকওয়েলা দাবি করেছেন, ৫৩-৫৪ শতাংশ ভোট পেয়ে গোতাবায়া নির্বাচনী বিজয়ী হয়েছেন। খবর এনডিটিভি, ইন্ডিয়া টুডের।

গোতাবায়ার মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন লিবারেল ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) সাজিথ প্রেমাদাসা। তিনি আরেক সাবেক প্রেসিডেন্ট রানাসিংহে প্রেমাদাসার ছেলে। রানাসিংহে হার স্বীকার করে গোতাবায়াকে ইতোমধ্যে অভিনন্দন জানিয়েছেন।

গোতাবায়া দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের ভাই। তিনি ২০০৫ থেকে ২০১৫ সালের মধ্যে মাহিন্দা রাজাপাকসের সময় ছিলেন প্রতিরক্ষামন্ত্রী।

দশ বছর আগে তামিল বিদ্রোহীদের নৃশংসভাবে দমন করেন গোতাবায়া রাজাপাকসে। তার বিরুদ্ধে লিবারেশন টাইগারস অব তামিল ইলম (এলটিটিআই) গেরিলাদের বিরুদ্ধে লড়াইয়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে। নিরাপত্তা বাহিনীর একটি অংশ তার নির্দেশে সাদা ভ্যানে চড়ে রাজনৈতিক প্রতিপক্ষকে ‘হত্যা করত’। নিজের পরিবারেই অবসরপ্রাপ্ত এই লেফটেন্যান্ট কর্নেল ‘টার্মিনেটর’ হিসেবে পরিচিত।

ইস্টার সানডেতে সন্ত্রাসী হামলায় আড়াইশ’রও বেশি মানুষ নিহতের ৭ মাস পর নতুন প্রেসিডেন্ট পেল শ্রীলঙ্কা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status