ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
অন্ধ হচ্ছেন বলিউড নায়িকা সোনম কাপুর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 17 November, 2019, 3:31 PM

অন্ধ হচ্ছেন বলিউড নায়িকা সোনম কাপুর

অন্ধ হচ্ছেন বলিউড নায়িকা সোনম কাপুর

বলিউড তারকা সোনম কাপুরকে দেখা যাবে এবার দৃষ্টিহীন চরিত্রে। নতুন এই সিনেমার নাম ‘ব্লাইন্ড’। এটি কোরিয়ান ছবির রিমেক।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ২০১১ সালে মুক্তি পাওয়া ‘ব্লাইন্ড’ ছবির হিন্দি রিমেক তৈরি করতে যাচ্ছেন সুজয় ঘোষ। তবে পরিচালকের আসনে এবার সুজয় ঘোষ থাকছেন না। বরং তার পরিবর্তে ‘ব্লাইন্ড’-এর হিন্দি রিমেক পরিচালনা করছেন সুজয়ের ঘনিষ্ঠ বন্ধু সোম মাখিজা। এক্ষেত্রে ক্রিয়েটিভ প্রোডিউসারের ভূমিকায় রয়েছেন খ্যাতনামা এই বলিউড পরিচালক।

সুজয় পরিচালিত স্প্যানিশ থ্রিলার ‘দি ইনভিজিবল গেস্ট’-এর হিন্দি রিমেক ‘বদলা’ বক্স অফিসে ভালো ব্যবসা করেছিল। ছবিতে অমিতাভ বচ্চনের অভিনয় প্রশংসিত হয়েছে। তাই কোরীয় থ্রিলারে সুজয়ের আগ্রহ থাকাই স্বাভাবিক। শেষবার সোনমকে দেখা গেছে ‘দ্য জোয়া ফ্যাক্টর’ ছবিতে। যদিও বক্স অফিসে বিশেষ সাফল্যের মুখ দেখতে পারেনি সোনম অভিনীত এই ছবি।

এবার এই ধরনের চরিত্রে সোনম নিজেকে কতটা তুলে ধরতে পারবেন সেটাই এখন দেখার অপেক্ষা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status