ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
মাদারীপুর বাজারে নতুন পেঁয়াজ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 17 November, 2019, 3:02 PM

মাদারীপুর বাজারে নতুন পেঁয়াজ

মাদারীপুর বাজারে নতুন পেঁয়াজ

মাদারীপুর শহরের পুরান বাজার এলাকায় গিয়ে দেখা যায়, ব্যবসায়ীরা দেশি পেঁয়াজ অপেক্ষাকৃত কম দামে বিক্রি করছেন। শনিবার (১৬ নভেম্বর) বাজারে পাতাসহ পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১০০ টাকা দরে। আর পাতা ছাড়া পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৭৫ টাকা দরে।

বাজারের এক আড়তদার জানান, মাদারীপুর শহরের পাশের পাঁচখোলা গ্রামের পেঁয়াজ চাষিদের কাছ থেকে পাতাসহ প্রতি কেজি ৮০ টাকা দরে কিনে এনে তিনি প্রতি কেজি ১০০ টাকা দরে বিক্রি করছেন।

পাইকারি ব্যবসায়ী জানান, মাদারীপুরের শিবচর উপজেলা থেকে চার মণ নতুন পেঁয়াজ বাজারে নিয়ে এসেছেন, যা প্রতি কেজি ১৭৫ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে দেখা যায়, মাদারীপুর শহরের বিভিন্ন বাজারে পেঁয়াজ খুচরা প্রতি কেজি ২২০ থেকে ২৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status