ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
অল্পের জন্য রক্ষা পেল বিমানের ৩৩ যাত্রী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 17 November, 2019, 2:03 PM

অল্পের জন্য রক্ষা পেল বিমানের ৩৩ যাত্রী

অল্পের জন্য রক্ষা পেল বিমানের ৩৩ যাত্রী

বাংলাদেশের বেসরকারি বিমান পরিবহন সংস্থা নভোএয়ার এয়ারলাইনসের একটি বিমান অবতরণের সময় চাকা ফেটে গেছে। এসময় বিমানে থাকা ৩৩ যাত্রী অল্পের জন্য রক্ষা পেয়েছে। ঘটনাটি রোববার (১৭ নভেম্বর) সকাল পৌনে দশটার দিকে শাহমখদুম বিমানবন্দরে ঘটে।

এরআগে রোববার সকাল ৯টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাহমখদুম বিমানবন্দরে উদ্দেশ্যে উড্ডয়ন করে নভোএয়ারের এই বিমানটি। শাহমখদুম বিমানবন্দরে অবতরণ করার সময় তার পিছনের বাম দিকের একটি চাকা বিকট শব্দে ফেটে যায়।

রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরের অ্যারোডো অফিসার দিলারা বেগম বিষয়টি নিশ্চিত করে বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ৯টা ৫ মিনিটে রাজশাহীর উদ্দেশ্যে ফ্লাইটটি ছেড়ে আসে। সকাল ৯টা ৪৫ মিনিটে শাহমখদুম বিমানবন্দরে রাজশাহীতে অবতরণ করার পর পিছনের বাম দিকে একটি চাকা ফেটে যায়। পরে যাত্রীদের নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়।

এ বিষয়ে জানতে চাইলে শাহমখদুম বিমানবন্দরের ব্যবস্থাপক সেফাতুর রহমান বিষয়টি এড়িয়ে যান।

তবে যাত্রীরা জানান, দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে নভোএয়ারের ফ্লাইটটি। চাকা ফেটে যাওয়ার খবরে রুদ্ধশ্বাস পরিস্থিতির সৃষ্টি হয়। তবে শেষ পর্যন্ত নিরাপদে অবতরণে সক্ষম হয় বিমানটি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status