ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
আনু মালিককে সেক্স রিহ্যাবে যাওয়ার পরামর্শ দিলেন সোনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 17 November, 2019, 12:27 PM

আনু মালিককে সেক্স রিহ্যাবে যাওয়ার পরামর্শ দিলেন সোনা

আনু মালিককে সেক্স রিহ্যাবে যাওয়ার পরামর্শ দিলেন সোনা

কখনও উঠতি গায়িকাকে স্টুডিওতে ডেকে অশালীন আচরণ আবার কখনও বা সোনা মহাপাত্রর মতো পরিচিত গায়িকার সঙ্গে ন্যক্কারজনক যৌন হেনস্থার অভিযোগ অনু মালিকের বিরুদ্ধে। অনু মালিকের উপর এরকম একগুচ্ছ #মিটু’র অভিযোগ। এত দিন এ সমস্ত অভিযোগ নিয়ে চুপ থাকলেও, অবশেষে দু’দিন আগে টুইটারে আত্মপক্ষ সমর্থন করে একটি পোস্ট দেন অনু। আর এরপরই অনুকে ‘সেক্স রিহ্যাব’ এ যেতে বলে নতুন করে তোপ দাগলেন সোনা।

পোস্টে অনু লিখেছিলেন, এক বছর ধরে এ সমস্ত মিথ্যা অভিযোগ চুপ করে শুনে যাচ্ছিলাম। এখন মনে হচ্ছে চুপ করে ছিলাম বলেই লোকে যা ইচ্ছে তাই ভেবে নিয়েছে। দুই কন্যার বাবা আমি। আমি কোনওদিন স্বপ্নেও এ রকম ঘৃণ্য কাজ করতে পারব না। জবাবে সোনা টুইটারে লেখেন, আপনি দয়া করে সেক্স রিহ্যাবে যান। আপনার সন্তানদের বলুন আপনার পরিবারের জন্য টাকা কামাতে। বর্তমানে অনু এক রিয়েলিটি শো-র পরিচালকের ভূমিকায় রয়েছেন। সেই প্রসঙ্গ টেনে সোনা লেখেন, আপনার কোনও অধিকার নেই বিচারক হওয়ার। আপনি কখনই রোল-মডেল হতে পারেন না। আপনার সেই যোগ্যতা নেই। আপনি দুই মেয়ের বাবা বলেই যে আপনি ও রকম ঘৃণ্য কাজ করতে করেননি তা প্রমাণিত হয় না। ‘কিছু’ পুরুষ এ রকমই। এর বিচার ঠিক হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status