|
কামাখ্যা এক্সপ্রেসে ভয়াবহ আগুন
নতুন সময় ডেস্ক
|
![]() কামাখ্যা এক্সপ্রেসে ভয়াবহ আগুন ভারতীয় রেল সূত্রে জানা গেছে, কামাখ্যা এক্সপ্রেস বেনারস ছাড়ার কিছুক্ষণের মধ্যেই সাত নম্বর বগিতে আগুন ধরে যায়। ওই কামরার যাত্রীরা জানিয়েছেন, জোড়াই স্টেশন আসার আগেই সিটের নীচ থেকে ধোঁয়া বের হতে দেখে যাত্রীরা ভয়ে চিত্কার শুরু করে দেন। আতঙ্কিত হয়ে তারা হুড়োহুড়িও শুরু করে দেন। জানা গেছে, ট্রেনটি জোড়াই স্টেশনে ঢুকলে, ওই কামরার যাত্রীরা প্ল্যাটফর্মে নেমে পড়েন। ততক্ষণে খবর পেয়ে, রেলের পক্ষ থেকে দমকল বাহিনীকে অ্যালার্ট করা হয়। কয়েক মিনিটের মধ্যে দমকল বাহিনী চলে আসে। দ্রুত কামরার আগুন নিভিয়ে ফেলেন দমকলের কর্মীরা। সে সময় আপলাইনের ট্রেন চলাচল কিছুক্ষণ বন্ধ রাখতে হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
