ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
পেঁয়াজ ছাড়াই রান্না হয়েছে প্রধানমন্ত্রীর বাসায়
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 17 November, 2019, 9:40 AM

পেঁয়াজ ছাড়াই রান্না হয়েছে প্রধানমন্ত্রীর বাসায়

পেঁয়াজ ছাড়াই রান্না হয়েছে প্রধানমন্ত্রীর বাসায়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে পেঁয়াজ ছাড়া রান্না করা খাবার খেয়েছেন বলে জানিয়েছেন।

শনিবার সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে চার দিনের সরকারি সফরে যাওয়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী এ কথা বলেন বলে তার উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রী উদ্ধৃতি দিয়ে জানান, তিনি বলেছেন, আমরা পেঁয়াজ খাওয়া বন্ধ করে দিয়েছি, আজ দুপুরে আমার বাসায় পেঁয়াজ ছাড়াই সকল রান্না হয়েছে।

শেখ হাসিনা বলেন, পেঁয়াজ ছাড়া রান্না করা খাবার খুব সুস্বাদু এবং মজাদার হয়েছে। তিনি এ ধরনের খাবার তৈরির জন্য বাবুর্চীকে ধন্যবাদ জানিয়েছেন।

উল্লেখ্য, ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করার পর থেকেই অস্থিতিশীল হয়ে পড়ে বাংলাদেশের পেঁয়াজের বাজার। সম্প্রতি প্রতি কেজি পেঁয়াজের দাম ২০০ টাকা ছাড়িয়েছে। এর পরিপ্রেক্ষিতে বিমানের কার্গোতে করে পেঁয়াজ আমদানির ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status