ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
এবার পেঁয়াজের পাতার কেজিও ১৫০ টাকা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 17 November, 2019, 9:04 AM

এবার পেঁয়াজের পাতার কেজিও ১৫০ টাকা

এবার পেঁয়াজের পাতার কেজিও ১৫০ টাকা

পেঁয়াজ নয়, পেঁয়াজ পাতা বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকা কেজি। পরিমাণে কম কিনলে দাম আরও বেশি। বাজার দমাতে মুড়িকাটা পেঁয়াজের গাছ আগাম তুলে বিক্রি করছেন কৃষকরা। এতেও বাজার থামাতে পারেননি। বাজারে পেঁয়াজের কেজি এখনও ২৫০ টাকা। এই উচ্চমূল্যের কারণে বাজারে আসা নতুন পেঁয়াজ পাতার চাহিদা বেশি। কিন্তু সরবরাহ কম থাকায় পাতারও অযৌক্তিক দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। যদিও কৃষকরা বিক্রি করছেন ৫০ টাকা কেজিতে।

গতকাল শনিবার (১৬ নভেম্বর) রাজধানীসহ দেশের বাজারে পেঁয়াজ গড়ে ২৬০ টাকায় বিক্রি হয়। তিন দিন ধরে টানা দর বৃদ্ধি পেয়েছে কেজিতে ১০০ টাকা। উড়োজাহাজে পেঁয়াজ আমদানি ও বাজার মনিটর চললেও দাম কামানো যায়নি। তবে অস্বাভাবিক দর বৃদ্ধিতে এখন বাজার থেকে পেঁয়াজ কেনা কিছুটা কমিয়েছেন ক্রেতারা। বিক্রি ধরে রাখতে খুচরায় এখন হালিতেও বিক্রি করছেন ব্যবসায়ীরা। তারা বলেন, অতিরিক্ত দামের কারণে এখন ক্রেতারা আর কেজিতে কিনছেন না। বাজারে এই অস্বাভাবিক দাম থাকায় আগাম পেঁয়াজ পাতা তুলেছেন কৃষকরা।

এক ক্রেতা বলেন, ‘তিন দিন ধরে পেঁয়াজ ছাড়া রান্না করায় পরিবারের সদস্যরা ঠিকমতো খেতে পারছে না। এ কারণে গতকাল বাজারে পেঁয়াজ পাতা দেখে কেনার ইচ্ছা নিয়ে দরদাম করি। দোকানি এক কেজি পাতা ১৫০ টাকা এবং ২৫০ গ্রামের এক আঁটি ৫০ টাকা চাইলেন। এই দরে পেঁয়াজ পাতা কিনলে অন্য পণ্য কেনা সম্ভব হবে না। না কিনেই ফিরে যাই।’

এদিকে বাজার নিয়ন্ত্রণে রাজধানীর বাজারে বিক্রি অব্যাহত রেখেছে টিসিবি। সীমিত পরিসরে হওয়ায় তা তেমন প্রভাব ফেলতে পারেনি। তবে বাজারের চেয়ে পাঁচগুণ কমে ৪৫ টাকা কেজিতে পেঁয়াজ কিনতে সকাল থেকেই দীর্ঘ লাইন ধরে অপেক্ষা করছেন ক্রেতারা। গতকাল খামারবাড়ি, খিলগাঁও, মিরপুরসহ বিভিন্ন এলাকায় টিসিবির ট্রাকের সামনে পেঁয়াজ কিনতে রীতিমতো ধাক্কাধাক্কি করেছেন ক্রেতারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status