ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
বক্ষবন্ধনীতে ভগবান রামের নাম, তোপের মুখে নায়িকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 17 November, 2019, 8:56 AM
সর্বশেষ আপডেট: Sunday, 17 November, 2019, 9:14 AM

বক্ষবন্ধনীতে ভগবান রামের নাম, তোপের মুখে নায়িকা

বক্ষবন্ধনীতে ভগবান রামের নাম, তোপের মুখে নায়িকা

বলিউডের অভিনেত্রী বাণী কাপুর। ‘ওয়ার’ ছবি দিয়ে নজর কেড়েছেন সবার। গ্ল্যামার গার্ল হিসেবে তার সুনাম আছে। নিজের সৌন্দর্যকে প্রকাশ করতে ভালোবাসেন তিনি। কারোর পরোয়া করেন না। যেভাবে নিজের ভালো লাগে সেভাবেই চলেন।

প্রায়ই তাকে দেখা যায় খোলামেলা পোশাকে ছবি ও ভিডিওতে উত্তাপ ছড়াতে। সেসব নিয়ে চলে তর্ক-বিতর্কও। তবে সম্প্রতি একটু বেশিই যেন বিতর্কের মুখে পড়ে গেলেন তিনি। উঠছে তাকে নিষিদ্ধ করারও দাবি।

সম্প্রতি কিছু ছবি পোস্ট করেছেন তিন সোশ্যাল সাইটে। সেখানে খোলামেলা পোশাকে
ডিপকাট টপে দেখা গেছে তাকে। সেই টপে লেখা রামের নাম। তাই দেখে কট্টর হিন্দবাদী সংগঠনের নেতারা ক্ষেপেছেন। ক্ষোভে ফুঁসছেন রামের ভক্ত-অনুরাগীরাও।

'কুরুচিপূর্ণ' পোশাকের উপর বাণী কেন রামের নাম লিখিয়েছেন, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন নেটিজেনরা। বাণী ওই ধরনের কাজ করে নিজের সংস্কৃতিকে অপমান করেছেন বলেও অভিযোগ করা হয়। সেই করাণেই বাণী কাপুরকে নিষিদ্ধ করে দেওয়া হোক বলেও দাবি করতে শুরু করেন অনেকে। পাশপাশি বাণীকে 'লাজলজ্জাহীন' বলেও কটাক্ষ করতে শুরু করেন অনেকে।

রামের নাম লেখা ডিপকাট টপ পরে, হিন্দুদের ভাবাবেগে আঘাত করা হয়েছে বলেও বাণী কাপুরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন নেট জনতা।

তবে সেসব নিয়ে কোনো মাথাব্যথাই নেই বাণীর। এ নিয়ে মুখ খুলেননি তিনি।

এদিকে সম্প্রতি হৃত্বিক রোশন এবং টাইগার শ্রফের সঙ্গে ওয়ার-এ স্ক্রিন শেয়ার করে প্রশংসায় ভাসছেন বাণী কাপুর। এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বাণী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status