ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
অন্যের বই প্রকাশিত হলো ইবি’র অধ্যাপকের নামে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 16 November, 2019, 6:20 PM

অন্যের বই প্রকাশিত হলো ইবি’র অধ্যাপকের নামে

অন্যের বই প্রকাশিত হলো ইবি’র অধ্যাপকের নামে

অন্যের নাম ব্যবহার করে বই প্রকাশের অভিযোগ পাওয়া গেছে। ‘দ্য গ্রেট মিথোলজি’ নামক একটি বই ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগের এক অধ্যাপকের নামে প্রকাশ করা হয়েছে। যেটি ওই শিক্ষকের নয় বলে দাবি করেছেন তিনি।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ওই অধ্যাপক হলেন ড. মনজুর রহমান। যিনি ইতোমধ্যে দেশের সাহিত্য অঙ্গনে বেশ পরিচিতি লাভ করেছেন। বাংলা সাহিত্যে অবদান রাখার জন্য ইতোমধ্যে বেশ কয়েকটি পদকও অর্জন করেছেন তিনি।

সম্প্রতি তার নাম ব্যবহার করে ‘দ্য গ্রেট মিথোলজি’ নামক একটি বই প্রকাশ করেছে সৃজনী প্রকাশনী। যেটি তার নয় বলে দাবি করেছেন তিনি। এ ঘটনায় বৃহস্পতিবার (১৪ নভেম্বর) তিনি ঝিনাইদহ সদরের বিজ্ঞ সহকারী জজ আদালত এই মামলা দায়ের করেছেন।

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রেস কর্ণারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মোলনে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। এসময় ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব ও সাংবাদিক সমিতির বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ড. মনজুর জানান, স্বত্ত্বাধিকারী সৃজনী প্রকাশনী ৪০/৪১ আহাম্মদ কমপ্লেক্স’র ঢাকা-১১০০ কর্তৃক প্রকাশিত ‘দ্য গ্রেট মিথোলজি’ পুস্তকের লেখকের নামের জায়গায় আমার নাম ব্যবহার করা হয়। কিন্তু এই বইয়ের লেখক কোনদিনই আমি ছিলাম না বা তা লিখি নি।

তিনি আরো জানান, আর অন্য কারোর বই ষড়যন্ত্র করে আমার নামে চালিয়ে দেওয়ায় বাদী হয়ে আইন ও ইক্যুইটি মতে বা এস. আর এ্যাক্ট এর ৪২ ধারায় ঝিনাইদহ জজ আদালতে মামলা করেছি। এতে স্বত্ত্বাধিকারী সৃজনী প্রকাশনীর প্রকাশক মশিউর রহমানকে বিবাদী করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সৃজনী প্রকাশনীর প্রকাশক মশিউর রহমান বলেন, লেখকের নামের বিষয়টি ভুলবশত হয়েছে। বইটির প্রকাশের সময় আমি ভারতে ছিলাম। যার ফলে আমার ম্যানাজার ভুলবশত বইটির লেখকের জায়গায় অধ্যাপক ড. মনজুর নাম দিয়েছে। তবে আমি বাংলাদেশে এসে বইটি ডেসট্রয় করে দিয়েছি। বর্তমানে কেউ বইটি খুজে পাবেন না। এছাড়া এ ঘটনার জন্য আমি ড. মনজুরের কাছে মুঠোফোনে দু:খ প্রকাশ করেছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status