ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
প্রেমিকের পুরুষাঙ্গে কামড় দিল প্রেমিকা, এরপর…
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 16 November, 2019, 6:14 PM

প্রেমিকের পুরুষাঙ্গে কামড় দিল প্রেমিকা, এরপর…

প্রেমিকের পুরুষাঙ্গে কামড় দিল প্রেমিকা, এরপর…

প্রেমিকের আচরণে একজন নারীর মনে হচ্ছিল তার সঙ্গে প্রতারণা করা হচ্ছে। বিষয়টি ভাবতে ভাবতে হতাশাগ্রস্ত হয়ে পড়েন ওই নারী। একপর্যায়ে প্রেমিকের পুরুষাঙ্গ কামড়ে ক্ষত-বিক্ষত করে দেন তিনি। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। জানা গেছে, ৩৩ বছর বয়সী এসপারেনজা গোমেজ তার প্রেমিকের সঙ্গে মদ্যপান করেন। গত বৃহস্পতিবার রাতে মদ্যপানের সময় আরেক নারীও ছিল তাদের সঙ্গে। ওই সময় গোমেজের প্রেমিক আবদার করে বসেন, তার সঙ্গে বিছানায় যেতে হবে। কিন্তু কেবল মজা করার জন্য মদ্যপানের জন্য ডেকে এ ধরনের প্রস্তাবে হতভম্ব হয়ে পড়েন গোমেজ। বিষয়টি তিনি কোনোভাবেই মেনে নিতে পারেননি।

পুলিশ জানিয়েছে, রাগের মাথায় গোমেজ তার প্রেমিকের মুখে সজোরে ঘুষি মেরে দেন। তারপর পুরুষাঙ্গে কামড় দেন এবং চাকু বের করে তা কেটে ফেলার চেষ্টা করেন। প্রতারণা করার উদ্দেশ্যেই এ ধরনের প্রস্তাব দেওয়া হয়েছে মদ্যপানের পর, সেটি বুঝতে পেরেই গোমেজ এ ধরনের কাজ করেন।

গোমেজ পুলিশকে বলেছেন, নিজের মনের ভেতরের হতাশা কাটিয়ে ওঠার জন্যই তিনি এ ধরনের কাজ করেছেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গোমেজের প্রেমিক আহত হয়েছেন। তাকে চিকিৎসাও নিতে হয়েছে। তবে শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন নেই। প্রেমিকের অভিযোগের ভিত্তিতে গোমেজকে আটক করা হয়। তবে ছয় হাজার পাঁচশ ডলারে তিনি জামিন পান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status