ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
স্বেচ্ছাসেবক লীগের নতুন সাধারণ সম্পাদক কে এই আফজালুর?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 16 November, 2019, 5:07 PM

স্বেচ্ছাসেবক লীগের নতুন সাধারণ সম্পাদক কে এই আফজালুর?

স্বেচ্ছাসেবক লীগের নতুন সাধারণ সম্পাদক কে এই আফজালুর?

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে সাধারণ সম্পাদক হয়েছেন এ কে এম আফজালুর রহমান বাবু। আগের কমিটিতে তিনি সহ সভাপতি পদে ছিলেন। একেবারে ‘ক্লিন ইমেজের` এই নেতা প্রচারের অন্তরালেই থাকতেই বেশি পছন্দ করেন।

শিক্ষাজীবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন আফজালুর। ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছাত্র তিনি। পড়েছেন রাজধানীর গভ. ল্যাবরেটরি স্কুলে। উচ্চ মাধ্যমিকে ভর্তি হন ঢাকা কলেজে। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই ছাত্রলীগের সঙ্গে যুক্ত হন তিনি।

ব্যক্তিগত জীবনে আফজালুর এক কন্যা এবং এক পুত্রের জনক। ল্যান্ডমার্ক ফুটওয়্যার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর পদে কর্মরত তিনি।

আফজালুরের ঘনিষ্ঠরা বলেন, আর দশজন নেতা যেমন হাকঢাক দিয়ে দলের কাজ করেন, আফজালুর তেমনটা নন। তিনি ‘কথা কম কাজ বেশি’ নীতিতে বিশ্বাসী। প্রচারের আড়ালে থেকে দলের জন্য কাজ করে যেতেই তিনি স্বাচ্ছন্দবোধ করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status