ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
স্বেচ্ছাসেবক লীগে ঢাকা উত্তর- দক্ষিণের সভাপতি-সা.সম্পাদক যারা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 16 November, 2019, 5:08 PM

স্বেচ্ছাসেবক লীগে ঢাকা উত্তর- দক্ষিণের সভাপতি-সা.সম্পাদক যারা

স্বেচ্ছাসেবক লীগে ঢাকা উত্তর- দক্ষিণের সভাপতি-সা.সম্পাদক যারা

শনিবার (১৬ নভেম্বর) সংগঠনের তৃতীয় কেন্দ্রীয় সম্মেলনে কাউন্সিল শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হয়েছেন নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক হয়েছেন এ কে এম আফজালুর রহমান বাবু।

কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের কমিটির নাম ঘোষণা করা হয়। কমিটিতে ঢাকা মহানগর উত্তরের সভাপতি হয়েছেন ইসহাক মিয়া ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাঈম। আর দক্ষিণের সভাপতি হয়েছেন কামরুল হাসান রিপন ও সাধারণ সম্পাদক হয়েছেন তারিক সাঈদ। কমিটির ‍অন্য পদগুলো পরে ঘোষণা করা হবে।

এর আগে শনিবার বেলা ১১টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে তৃতীয় সম্মেলনের উদ্বোধন ঘোষণা ও অধিবেশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status