ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
পেঁয়াজের মূল্য আকাশ ছোঁয়া, দাম পাচ্ছে না কৃষকরা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 16 November, 2019, 5:00 PM

পেঁয়াজের মূল্য আকাশ ছোঁয়া, দাম পাচ্ছে না কৃষকরা

পেঁয়াজের মূল্য আকাশ ছোঁয়া, দাম পাচ্ছে না কৃষকরা

বাজারে পেঁয়াজের মূল্য আকাশ ছোঁয়া। মানুষের সাধ্যের মধ্যে নেই পেঁয়াজের বাজারমূল্য। কিন্তু বাজারে দাম থাকলেও মাঠ পর্যায়ে কৃষকরা সেই দাম পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন কৃষকরা। এ জন্য ব্যবসায়ীদের মজুদ ও সিন্ডিকেটকেই দায়ী করছেন পেঁয়াজচাষিরা। এছাড়া মৌসুমের শুরুতেই বৃষ্টি হওয়ায় পেঁয়াজের উৎপাদন এবার কিছুটা কম হয়েছে বলে জানিয়েছেন তারা। দেশের বিভিন্ন এলাকায় মুড়িকাটি জাতের পেঁয়াজ উঠতে শুরু করেছে।

সপ্তাহ খানেকের মধ্যে এসব দেশি পেঁয়াজের আমাদানি বাড়বে বল মনে করছেন তারা। তবে কার্তিকের প্রথম সপ্তাহের অতিবৃষ্টিতে কৃষকের অনেক পেঁয়াজ মাঠে নষ্ট হয়ে গেছে। এদিকে দেশের বিভিন্ন খুচরা বাজারে পেঁয়াজ কেজি প্রতি ২৩০ থেকে ২৪০ টাকা হলেও মাঠ পর্যায়ের কৃষকরা ১৫০ থেকে ১৬০ টাকা করে পাচ্ছেন। এছাড়া অসাধু ব্যবসায়ীরা স্বল্পমূল্যে পেঁয়াজ ক্রয় করে মজুদ করায় ন্যায্যমূল্য পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন কৃষকরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status