ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিশুটি কাউকে দিয়ে দিতে চায় কৃষক পরিবার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 14 November, 2019, 5:10 PM

শিশুটি কাউকে দিয়ে দিতে চায় কৃষক পরিবার

শিশুটি কাউকে দিয়ে দিতে চায় কৃষক পরিবার

ধর্ষণের শিকার হয়ে জন্ম দেওয়া নবজাতকের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েছে তার কিশোরী মা (১৩) ও স্বজনেরা। কিশোরীর গরিব পরিবার শিশুটির ভরণপোষণে হিমশিম খাচ্ছে। এই অবস্থায় তারা শিশুটি অন্য কাউকে দিয়ে দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। মেয়েটির বাড়ি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায়।

গত ২৭ অক্টোবর রাতে ঠাকুরগাঁও মা ও শিশুস্বাস্থ্যকেন্দ্রে ওই কিশোরী মেয়েসন্তান প্রসব করে। এর আগে ওই কিশোরী তাকে ধর্ষণের অভিযোগে ধুকুরঝাড়ি টাকাহারা এলাকার মোহিন চন্দ্র সিংহের (২৩) বিরুদ্ধে মামলা করে। মোহিনকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

সন্তানসহ ওই কিশোরী তার বাবার বাড়িতে থাকছে। বাবার অভাবের সংসার। তিনি কৃষিশ্রমিক হিসেবে কাজ করেন।

জানতে চাইলে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বলেন, ‘শুনেছি, নবজাতকের ভরণপোষণের খরচ জোগাতে কিশোরীটির পরিবার হিমশিম খাচ্ছে। আমরা তার পরিবারকে স্থায়ীভাবে সহযোগিতা দেওয়ার চেষ্টা করছি।’

নবজাতকের নানা বলেন, তিনি অর্থাভাবে নবজাতকের ভরণপোষণ ঠিকভাবে করাতে পারছেন না। এ কয়েক দিনে শিশুটির দুধ, চিকিৎসা ও ওষুধের পেছনে কয়েক হাজার টাকা খরচ হয়েছে। এত টাকা জোগাড় করা তাঁর পক্ষে কষ্টকর। তিনি বলেন, এই বাড়তি খরচ জোগাড় করতে তিনি আগাম শ্রম বিক্রি করেছেন। এতে মজুরি কম।

নবজাতকের নানি বলেন, ‘কী করিমো, এলা ওক (শিশুটি) তো ফেলা দিবা পারু না। ছুয়াটার কী দোষ।’

পরিবার ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, মোহিন চন্দ্র সিংহ গত ডিসেম্বরে ভয় দেখিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করেন। এ কথা কাউকে বললে তিনি কিশোরীকে হত্যার হুমকি দেন। কিছুদিন পর শারীরিক পরিবর্তনের কারণে চিকিৎসকের কাছে গিয়ে কিশোরীটির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানা যায়। মেয়েটির পরিবার বিষয়টি মোহিনের পরিবারকে জানায়। মোহিন ইসলাম ধর্ম গ্রহণ করে কিশোরীকে বিয়ে করার প্রস্তাব দেন। পরে নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যান তিনি। পরে কিশোরীর বাবা থানায় ধর্ষণের মামলা করেন। এরপর থেকে মোহিন পলাতক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status