দুই ঘণ্টার চেষ্টায় রংপুর এক্সপ্রেসের আগুন নিয়ন্ত্রণে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 14 November, 2019, 4:41 PM
দুই ঘণ্টার চেষ্টায় রংপুর এক্সপ্রেসের আগুন নিয়ন্ত্রণে
ব্রাহ্মণবাড়িয়ার কসবার ট্রেন দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ট্রেন দুর্ঘটনা ঘটেছে। এবার দুর্ঘটনার শিকার হয়েছে রংপুর এক্সপ্রেস। ট্রেনটির ইঞ্জিনসহ ও শীতাতপ নিয়ন্ত্রিত বগিসহ মোট সাতটি বগি লাইনচ্যুত হয়ে যায়। তবে ট্রেনের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশন দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। দুর্ঘটনায় পতিত হয়ে রেল লাইনের পাশে লাইনচ্যুত হয়ে পড়ে ট্রেনটির ইঞ্জিন। দুর্ঘটনার পরপরই কয়েকটি বগিতে আগুন ধরে যায়।
উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাজির হোসেন জানান, ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে অন্য তিনটি বগি ধাক্কা দেয়। এতে ইঞ্জিনে আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালায় ফায়ার সার্ভিসের কর্মীরা। এতে সহযোগিতা করেন স্থানীয় জনগণ। দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে সম্পূর্ণ ট্রেনের আগুন নিয়ন্ত্রণে এসেছে।