ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
অভিনন্দন-শুভেচ্ছায় সিক্ত গুলতেকিন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 14 November, 2019, 3:17 PM

অভিনন্দন-শুভেচ্ছায় সিক্ত গুলতেকিন

অভিনন্দন-শুভেচ্ছায় সিক্ত গুলতেকিন

বিয়ে করলেন কবি গুলতেকিন খান। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কবি আফতাব আহমদকে বিয়ে করেছেন তিনি। নতুন এই দম্পতির পরিবারসূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

অতিরিক্ত সচিব আফতাব আহমদের কবি এবং লেখক হিসেবে পরিচিতি রয়েছে। আফতাব আহমদের সঙ্গে গুলতেকিনের দীর্ঘদিনের বন্ধুত্ব।

সম্প্রতি ঢাকাতেই ছোট পরিসরে গুলতেকিন-আফতাবের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এদিকে গুলতেকিনের বিয়ের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।

থাইল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা শাহনাজ গাজী কবি গুলতেকিনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে লিখেছেন, সবারই সুখী হওয়ার অধিকার রয়েছে। অভিনন্দন।

কেউ কেউ বলছেন, শেষ পর্যন্ত তিনি (গুলতেকিন) সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। তবে আরো আগেই বিয়ের সিদ্ধান্ত নিলে ভালো হতো।

অনেকেই বলেছেন, আমাদের সমাজে জীবনের এই পর্যায়ে এটা করতে যথেষ্ট সাহসের প্রয়োজন। এটা অনেককে উৎসাহ যোগাবে।

জাকির হোসাইন মুনশি নামের একজন বলেছেন, ‌এমন সুন্দর সিদ্ধান্ত তো আরও আগেই নেয়া উচিত ছিল, হয় তো ছেলেমেয়ে ছোট থাকার কারণেই এই সিদ্ধান্ত আগেই নেননি। তাদের দাম্পত্য সুখের হোক এই কামনা করি।

আজিজুর রহমান শাহীন লিখেছেন, দেরিতে হলেও গুলতেকিন সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। শুভ কামনা উভয়ের জন্য।

ফেরদৌস আজম লিখেছেন, খুব ভাল হয়েছে। বিবাহ হলো সব নবী রাসুলের সুন্নাত। বাংলার সমগ্র মুমিন মুসলিম জনগণ এই বিবাহকে সমর্থন করবে। ইসলাম ধর্ম সব সময় এই ভাল কাজকে সমর্থন দেয়।

গুলতেকিন খান প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সাবেক স্ত্রী। গুলতেকিনের সঙ্গে হুমায়ূন আহমেদের বিয়ে হয় ১৯৭৩ সালে। ২০০৩ সালে তাদের বিচ্ছেদ হয়।

আফতাব আহমদ আগে বিয়ে করেছিলেন। সেই স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে প্রায় ১০ বছর আগে। আফতাব আহমদ অভিনেত্রী আয়েশা আখতারের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status