ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
নতুন স্বামীকে নিয়ে গুলতেকিনের কবিতা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 14 November, 2019, 3:03 PM

নতুন স্বামীকে নিয়ে গুলতেকিনের কবিতা

নতুন স্বামীকে নিয়ে গুলতেকিনের কবিতা

অতিরিক্ত সচিব ও লেখক-কবি আফতাব আহমদকে বিয়ে করেছেন গুলতেকিন খান। দুজনের বন্ধুত্ব ছিল দীর্ঘদিনের। সপ্তাহ দুয়েক আগে আগে ঢাকায় ঘরোয়া পরিসরে গুলতেকিনের বাসায় তাদের বিয়ে সম্পন্ন হয়।

গত ২ আগস্ট আফতাব আহমদের জন্মদিনে গুলতেকিন নিজের ফেসবুক ওয়ালে একটি কবিতা পোস্ট করেন, এতে বোঝা যায় দুজনের সম্পর্কের গভীরতা—

তোমার জন্যে মাত্রা বৃত্তে

গুলতেকিন খান
.

(আফতাব আহমেদ, জন্মদিনে, তোমাকে)

.

তোমার জন্যে মাত্রা বৃত্তে লিখবো বলে যখন ভাবি

ছিপের তিন মাল্লা মিলে হারিয়ে ফেলে নাকের ছবি

যখন ভাবি তোমায় নিয়ে উঠবো গিয়ে নতুন তীরে
শ্যাওলা জলে নোলক খুঁজে পানকৌড়ি যায় না ফিরে।

.

এমন একটা ছন্দ পেতাম তোমায় নিয়ে মুখ ঢাকা যায়

বৈঠা হেনে ছিপটি টেনে হয়ে গেছি আজ অসহায়

ঝড়ে ডোবার জাহাজ তুমি নও যে সেটা সবাই জানে
তোমার কিছু যায় আসে না মানে কিংবা অসম্মানে।

.

তোমার জন্যে মাত্রা বৃত্তে লিখবো বলে ভাবতে থাকি

নাগরদোলায় একটু সময়, আর কিছুটা থাকুক বাকি।

.

প্রসঙ্গত, প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সাবেক স্ত্রী গুলতেকিন খান। গুলতেকিনের সঙ্গে হুমায়ূন আহমেদের বিয়ে হয় ১৯৭৩ সালে। ২০০৩ সালে তাঁদের বিচ্ছেদ হয়। আফতাব আহমদ আগে বিয়ে করেছিলেন। সেই স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে প্রায় ১০ বছর আগে। আফতাব আহমদ অভিনেত্রী আয়েশা আখতারের ছেলে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status