ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
নানা কর্মসূচিতে পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস
নতন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 14 November, 2019, 1:17 PM

নানা কর্মসূচিতে পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস

নানা কর্মসূচিতে পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস

আজ ১৪ নভেম্বর, বিশ্ব ডায়াবেটিস দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য-‘আসুন পরিবারকে ডায়াবেটিস মুক্ত রাখি’। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি যথাযথ মর্যাদায় পালন করা হচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠান রাজধানীসহ সারাদেশে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয়, শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রেডিও-টেলিভিশনে বিশেষ অনুষ্ঠান প্রচার করা হচ্ছে। সংবাদপত্রে প্রকাশ করা হয়েছে বিশেষ ক্রোড়পত্র।

কিছু কর্মসূচি নিচে দেয়া হলো-

বাংলাদেশ ডায়াবেটিক সমিতি : বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বাডাস) জনগণের মধ্যে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বাড়াতে অন্যান্য বারের মতো এবারও নানা কর্মসূচি পালন করছে। এ উপলক্ষে দেশব্যাপী ডায়াবেটিস সম্পর্কিত সচেতনতামূলক পোস্টার ও লিফলেট বিতরণ ছাড়াও ১৪ নভেম্বর সকাল সাড়ে ৮টায় রাজধানীর শাহবাগ থেকে শোভাযাত্রা পালন করেছে।

একই সময়ে বারডেম অডিটোরিয়ামে বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের অংশগ্রহণে আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় একই অডিটোরিয়ামে একটি আলোচনা সভা হয়।

অন্য কর্মসূচির মধ্যে সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত সমিতি, বারডেম ও সিডিপির উদ্যোগে রমনা পার্কের প্রধান গেট ও ধানমন্ডির রবীন্দ্র সরোবরসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয় করা হয়। সকাল ৯ টায় ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালেও এ উপলক্ষে স্বল্পমূল্যে হার্ট ক্যাম্প চালু করা হয়। এতে রোগীরা বিনামূল্যে নিবন্ধন চিকিৎসা পরামর্শ ও ওষুধ ছাড়াও ১৫ শতাংশ কমিশনে হাসপাতালে পরীক্ষা করার সুযোগ পাচ্ছেন।

আগামী ১৫ নভেম্বর সকাল ১০টায় শাহবাগে বেগম সুফিয়া কামাল পাবলিক লাইব্রেরিতে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে। ১৬ নভেম্বর এনএইচএনের উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় আলাদা দুটি পদযাত্রা অনুষ্ঠিত হবে।

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সমিতির নিজস্ব প্রকাশনা কান্তি ও ডায়াবেটিস নিউজলেটারের বিশেষ সংখ্যা, সংবাদপত্রে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ ছাড়াও রেডিও টিভির মাধ্যমে বিশেষ অনুষ্ঠান প্রচার করা হচ্ছে। সারাদেশে অবস্থিত অধিভুক্ত সমিতিগুলো এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করছে।

ইনসাফ বারাকাহ হাসপাতালের ফ্রি মেডিকেল ক্যাম্প

দিবসটি উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে ইনসাফ বারাকাহ হাসপাতাল মগবজার। বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের চিকিৎসা ও পরামর্শ দিচ্ছেন ডায়াবেটিকস, হরমোন ও হৃদরোগ বিশেষজ্ঞরা। ক্যাম্পে রেজিঃভুক্ত রোগীদের ডায়াবেটিস পরীক্ষা (আরবিএস) ফ্রি করা হচ্ছে এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষায় ৫০ শতাংশ ছাড় দেয়া হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বর্তমান বিশ্বের সবচেয়ে উদ্বেগজনক ১০টি স্বাস্থ্য সমস্যার মধ্যে অন্যতম ডায়াবেটিন। পৃথিবীতে প্রায় ৪৫ কোটির অধিক মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। বিভিন্ন তথ্যসূত্রে বাংলাদেশে প্রায় ৮০ লাখের বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। অসংখ্য মানুষ ডায়াবেটিস সম্পর্কে অজ্ঞাত।

আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশনের মতে, প্রতি দুজন ডায়াবেটিস আক্রান্ত মানুষের মাঝে একজন জানেনই না তিনি ডায়াবেটিসে আক্রান্ত। একজন প্রাপ্তবয়স্ক ডায়াবেটিস আক্রান্ত মানুষের আকস্মিক মৃত্যুর আশঙ্কা একজন সুস্থ মানুষের চেয়ে ৫০ ভাগ বেশি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status