ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাকিবের পরিবর্তে টি-টোয়েন্টি দলে তাইজুল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 29 October, 2019, 9:56 PM

সাকিবের পরিবর্তে টি-টোয়েন্টি দলে তাইজুল

সাকিবের পরিবর্তে টি-টোয়েন্টি দলে তাইজুল

সাকিব আল হাসানের পরিবর্তে ভারত সফরে টি-টোয়েন্টি দলে ফিরেছেন তাইজুল ইসলাম। তিনবার ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও আইসিসিকে জানাননি সাকিব। যে কারণে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা সাকিবকে ২ বছরের জন্য নিষিদ্ধ করে।

তবে আইসিসির কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে সম্মত হওয়ায় সাকিবের শাস্তি এক বছর স্থগিত করা হয়েছে।

পেশাদার ক্রিকেট থেকে সাকিব নিষিদ্ধ হওয়ায় পরিবর্তে ভারত সফরে টি-টোয়েন্টি দলে ফেরানো হয়েছে তাইজুলকে।

এছাড়া সুযোগ পেয়েছেন আবু হায়দার রনি ও মোহাম্মদ মিঠুন। তারা খেলবেন তামিম ইকবাল ও মোহাম্মদ সাইফউদ্দিনের পরিবর্তে।

ভারত সফরকে সামনে রেখে আগেই দল ঘোষণা করা হয়েছিল। কিন্তু সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ভারত সফর থেকে নিজেকে সরিয়ে নেন দেশ সেরা ওপেনার তামিম।

অন্যদিকে চোটের কারণে বাদ পড়ে যান মোহাম্মদ সাইফউদ্দিন। তার পরিবর্তে খেলবেন আবু হায়দার রনি।

আগামীকাল ৩০ অক্টোবর ভারত সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। সফরে তিনটি টি-টোয়েন্টি আর দুই ম্যাচের টেস্ট খেলবে বাংলাদেশ দল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status