ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
মুমিনুলকে অধিনায়ক করে টেস্ট সিরিজের দল ঘোষণা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 29 October, 2019, 9:44 PM

মুমিনুলকে অধিনায়ক করে টেস্ট সিরিজের দল ঘোষণা

মুমিনুলকে অধিনায়ক করে টেস্ট সিরিজের দল ঘোষণা

ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব গোপন রাখার দায়ে শর্তসাপেক্ষে এক বছরের জন্য মাঠের বাইরে চলে গেছেন টাইগারদের টেস্ট দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। স্বাভাবিকভাবেই তিনি নেই ভারত সফরে। তার জায়গায় ব্যাটসম্যান মুমিনুল হককে অধিনায়ক করে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।   

মঙ্গলবার রাতে ঘোষিত এই দলে ফিরেছেন পেসার আল-আমিন হোসেন। দলে ঢুকেছেন আরো দুই পেসার কামরুল ইসলাম রাব্বি ও এবাদত হোসেন। নিষিদ্ধ হওয়া সাকিবের জায়গায় খেলবেন তাইজুল ইসলাম।

বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুলকে অধিনায়ক করার ব্যাপারে বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান জানান, মুমিনুল টেস্টে খুব ভালো। এছাড়া ভবিষ্যতের কথাও আমাদের চিন্তা করতে হবে।

ভারত সফরের টেস্ট দলে জায়গা পেয়েছেন নতুন মুখ সাইফ হাসান। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেলার স্বীকৃতি পেলেন ২০ বছর বয়সী এই ব্যাটসম্যানের।

বাংলাদেশ টেস্ট স্কোয়াড:
মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, ইমরুল কায়েস, সাইফ হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিথুন, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম রাব্বি, এবাদত হোসেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status