ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্কুল থেকে ফেরার পথে শিশু ধর্ষিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 29 October, 2019, 4:45 PM

স্কুল থেকে ফেরার পথে শিশু ধর্ষিত

স্কুল থেকে ফেরার পথে শিশু ধর্ষিত

শরীয়তপুরের ডামুড্যায় দ্বিতীয় শ্রেণির এক প্রতিবন্ধী ছাত্রী বিদ্যালয় থেকে বাড়ি ফেরার সময় ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে মামুন গোলদার (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ডামুড্যা থানায় মামলা হয়েছে। আসামিকে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

ডামুড্যা থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ধনই গ্রামের বুদ্ধি প্রতিবন্ধী এক শিশু বিদ্যালয় ছুটি শেষে বাড়ি ফিরছিল। এ সময় পার্শ্ববতী সৈয়দ বস্তা গ্রামের মামুন গোলদার তাকে জোরপূর্বক পার্শ্ববর্তী একটি সুপারি বাগানে ধরে নিয়ে ধর্ষণ করে। বাড়ি ফিরে শিশুটি তার মা-বাবার কাছে ঘটনা বলে দেয়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ডামড্যা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে রাতেই অভিযুক্ত মামুনকে গ্রেফতার করা হয়। এরপর মঙ্গলবার দুপুরে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে তাকে সোপর্দ করা হয়েছে। অপরদিকে ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে ভিকটিমের বাবা বলেন, ‘আমার প্রতিবন্ধী মেয়ের যে সর্বনাশ করেছে, আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই’।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতার করা আদালতে সোপর্দ হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status