ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬ ● ৭ কার্তিক ১৪৩৩
অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 28 October, 2019, 5:10 PM

অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

ঝালকাঠিতে সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে মো. দুলাল খান নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তার ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় সেলিনা বেগম নামের একজনকে খালাস দেয়া হয়েছে।

সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত মো. দুলাল খান ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার সোনাউডা গ্রামের মো. ফকরউদ্দিনের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ১২ এপ্রিল গবাদিপশুকে খাবার দিতে দেরি করায় দুলাল খান ক্ষিপ্ত হয়ে তার অন্তঃসত্ত্বা স্ত্রী হনুফা বেগমের গোপনাঙ্গে সরু লাঠি দিয়ে আঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। এ ঘটনায় হনুফা বেগমের বড় ভাই হাজি আল মামুন বাদী হয়ে কাঁঠালিয়া থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আ. রব আকন্দ ২০০৮ সালের ২১ আগস্ট দুজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত সোমবার এ রায় দেন।

সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন আদালতের অতিরিক্ত পিপি এম আলম খান কামাল এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status