ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভিকারুননিসার নির্বাচন বাতিলে বিভিন্ন মহলে আবেদন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 28 October, 2019, 4:32 PM

ভিকারুননিসার নির্বাচন বাতিলে বিভিন্ন মহলে আবেদন

ভিকারুননিসার নির্বাচন বাতিলে বিভিন্ন মহলে আবেদন

ত্রুটিপূর্ণ ভোটার হালনাগাদের অভিযোগ তুলে পুনরায় ভোটার তালিকা করে নির্বাচন আয়োজনের আবেদন করেছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি নির্বাচনের পরাজিত প্রার্থীরা। সোমবার (২৮ অক্টোবর) প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদফতর, ঢাকা শিক্ষা বোর্ড ও দুদকে তারা এ সংক্রান্ত একটি আবেদন জমা দিয়েছেন।

আবেদনে প্রার্থীরা বলেন, নির্বাচনে শুরু থেকেই বিতর্কের জন্ম দিয়েছিল। নির্বাচনের সাথে সংশ্লিষ্টদের যোগসাজশে ত্রুটিপূর্ণ ভোটার তালিকা তৈরি করে একটি প্রহসনমূলক নির্বাচন সম্পন্ন ও তাদের পছন্দের প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে কাজ করেছে।

আবেদনে আরও বলা হয়, ত্রুটিপূর্ণ ভোটার তালিকা চ্যালেঞ্জ করে মেয়র সহকারী জজ ঢাকা আদালতে অভিভাবক নির্বাচন স্থগিত চেয়ে মামলা দায়ের করেন। মামলার শুনানিতে স্কুল কর্তৃপক্ষ লিখিতভাবে জানিয়েছে যে, ভোটার তালিকা ত্রুটিপূর্ণ সংশোধনের জন্য সময়ের প্রয়োজন। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষের কৌঁসুলি আদালতকে জানান, ২০২১ এর অধিক ভোটার ত্রুটিপূর্ণ রয়েছে।

পরবর্তীতে ২৩ অক্টোবর নির্বাচনের ওপর স্থগিতাদেশ প্রদান করলেও পরদিন ২৪ অক্টোবর রায় প্রত্যাহার হয়ে যায়। এতে এ শিক্ষাপ্রতিষ্ঠানের অপূরণীয় ক্ষতি হয়েছে। আমরা প্রার্থী ছিলাম, নির্বাচন সংশ্লিষ্টরা আশ্বস্ত করেছিলেন, সুষ্ঠু ও স্বচ্ছ ভোট হবে। কিন্তু নির্বাচন চলাকালীন দেখা গেল, অসংখ্য ভোটার ডাবল ভোট দিয়েছেন। এটা তাদের সুপরিকল্পিত।

ডাবল ২০২১টি ভোট আমাদের সামনে নষ্ট করার কথা থাকলেও তা নষ্ট বা সিলগালা করা হয়নি। আমরা ডাবল ২০২১টি ভোটের বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ বলেন, এটা আমাদের বিষয়। তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। হাজার হাজার দ্বৈত ভোটের কারণে আমরা যারা নির্বাচিত হওয়ার কথা তাদের কেউ’ই নির্বাচিত হতে পারেনি।

আবেদনে দাবি করা হয়, ভোট বাতিল করে পুনরায় তফসিল ঘোষণা করে নির্বাচনের সাথে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ অবৈধ নির্বাচনের কারণে সরকারকে তারা বেকায়দায় ফেলা ও ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্র করছে বলেও আবেদনে উল্লেখ করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status