ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
যে ৩ টি ভ্যাকসিন নিতে রাজি হচ্ছেন না খালেদা জিয়া
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 28 October, 2019, 4:30 PM

যে ৩ টি ভ্যাকসিন নিতে রাজি হচ্ছেন না খালেদা জিয়া

যে ৩ টি ভ্যাকসিন নিতে রাজি হচ্ছেন না খালেদা জিয়া

ইনফ্লুয়েঞ্জা, নিয়মোনিয়া এবং ভাইরাস প্রতিরোধের ভ্যাকসিন নিতে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজি হচ্ছেন না বলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মেডিকেল বোর্ড জানিয়েছে।

সোমবার দুপুরে বিএসএমএমইউয়ে খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন হয়।

সংবাদ সম্মেলন শেষে খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান জিলন মিয়া সরকার সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতির জন্য আমরা তাকে তিনটি ভ্যাকসিন দিতে চাচ্ছি। তা হলো- ইনফ্লুয়েঞ্জা, নিয়মোনিয়া এবং ভাইরাস প্রতিরোধের জন্য একটি। কিন্তু খালেদা জিয়া তা নিতে চাচ্ছেন না।

তিনি বলেন, তার (খালেদা জিয়া) পরিবারের পরামর্শের কারণে তিনি ভ্যাকসিন গ্রহণ করতে অনিচ্ছা প্রকাশ করেছেন। এ ব্যাপারে আমরা এখনও তার সম্মতি পাইনি।

বাতের অত্যাধুনিক চিকিৎসা করার পূর্বশর্ত হিসেবে এই ভ্যাকসিনগুলো দেয়া দরকার বলে জানান জিলন মিয়া।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status