ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬ ● ৮ কার্তিক ১৪৩৩
অবশেষে গ্রেপ্তার হলো সেই নির্যাতনকারী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 28 October, 2019, 12:59 PM

অবশেষে গ্রেপ্তার হলো সেই নির্যাতনকারী

অবশেষে গ্রেপ্তার হলো সেই নির্যাতনকারী

ইয়াবা ব‌্যবসার প্রস্তাবে রাজি না হওয়ায় দুই সন্তানের সামনে বাবাকে নগ্ন করে অমানবিক নির্যাতন করা হয়েছে।

এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ‌্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। গতকাল রোববার নির্যাতনকারী হাসানকে প্রেপ্তার করেছে পুলিশ।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই নির্যাতনের ঘটনাটি ভোলার লালমোহন উপজেলার ডাওরী বাজারের। সেখানে অসংখ্য মানুষের সামনে ওই বাবাকে নির্যাতন করা হয়। দুই মেয়ের কান্নায় বাতাস ভারি হলেও নির্যাতন থামেনি। বরং বাবাকে নির্যাতন করতে দেখে কান্না করায় মেয়েদেরও মারের ভয় দেখায়। উপস্থিত লোকজন কেউই এর প্রতিবাদ করেনি।

ভিডিওতে দেখা যায়, এমন অমানুষিক নির্যাতনের পরও কেউ কোনো টু শব্দ করেনি।

যাকে নির্যাতন করা হয়েছে তার নাম মো. জসিম। লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি। তার বাবা মৃত আব্দুল মোন্নাফের। জসিম মোটরশ্রমিক।

আর ওই পাষণ্ড নির্যাতনকারীর নাম হাসান। হাসান একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মিস্ত্রী বাড়ির আবু ড্রাইভারের ছেলে। তিনি চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

স্থানীয়রা জানান, হাসান দীর্ঘদিন ধরে জসিমকে ইয়াবা বিক্রির জন্য নানাভাবে প্রলোভন ও প্রস্তাব দিয়ে আসছিল। ওই প্রস্তাবে রাজি না হলে ডাওরী বাজারে জসিমকে প্রকাশ‌্যে নগ্ন করে তার দুই সন্তানের সামনে সন্ত্রাসী আখ্যা দিয়ে হাত পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্মম নির্যাতন করে।

রোববার হাসানকে গ্রেপ্তার করে পুলিশ। তবে এই ঘটনার জন‌্য নয়। হাসানের বিরুদ্ধে দায়ের করা অন‌্য মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খাইরুল কবির রাইজিংবিডিকে জানান, হাসানের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, মানবপাচার ও চুরির মামলা রয়েছে। তাকে এসব মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

সন্তানদের সামনে বাবাকে নির্যাতনের বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনা ২০১৮ সালের। এ বিষয়ে কোনো অভিযোগ আমরা পাইনি। অভিযোগ পেলে এ বিষয়েও ব‌্যবস্থা নেয়া হবে।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, একজনকে নগ্ন করে দড়ি দিয়ে বেঁধে নির্যাতন করা হচ্ছে। এসময় তার সন্তানরা কান্নাকাটি করে। বাবা মরে গেছে ভেবে সন্তানরা আর নির্যাতন না করার আকুতি জানায়। এসময় হাসান আরো রেগে যায়। সে বলে, কাঁদলে তার বাবাকে আরো মারবো। এসময় সন্তানরা কিছু সময়ের জন‌্য চুপ থাকে। পরে তারা কান্না শুরু করলে হাসান আবার মারধর শুরু করে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status