|
ভাইরাল হওয়া সেই ভিডিও নিয়ে যা বললেন অপু বিশ্বাস
নতুন সময় ডেস্ক
|
![]() ভাইরাল হওয়া সেই ভিডিও নিয়ে যা বললেন অপু বিশ্বাস ভাইরাল হওয়া ওই ভিডিও ক্লিপে দেখা যায় ‘স্বতঃস্ফূর্তভাবে’ শব্দটি বলতে পারছেন না ঢাকাই ছবির এই নায়িকা। সেটা নিয়েই মজা করছেন সবাই। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে ভোট দিতে এসে গণমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন তিনি। সে সময় নিজের অনুভূতি জানাতে গিয়ে স্বতঃস্ফূর্ত শব্দটি সরাসরি বলতে না পেরে অপু বলতে থাকেন, স্পুতসুত… না কি… কি বলে। ভিডিওতে সুন্দর স্বতঃস্ফূর্তভাবে ভোটটা দিলাম বলতে গিয়ে বলেন, আজকে মনে হলো যে সত্যিই আমরা শিল্পী এবং সত্যিই শিল্পী সমিতির সুন্দর… মানে, যাকে কি বলে সুন্দর… স্পুতসুত… না কি… কি বলে। তবে বিষয়টি নিয়ে অপু বিশ্বাসের সঙ্গে কথা বললে তিনি বলেন, ফেসবুকে কোনটা যে ভাইরাল হয় বলা মুশকীল। শুক্রবার ভোট দিতে এফডিসিতে যাই। সেখানে সবার সঙ্গে সাক্ষাৎ হয়। নানাভাবেই মুড তখন অন্য রকম ছিলো। সে সময় গণমাধ্যমে কাছে হয়তো কোন একটি শব্দ উচ্চারণে সমস্যা হতে পারে। আজ শুনলাম সেটাই নাকী ভাইরাল হয়েছে। তবে বিষয়টিকে অতিরঞ্জিরত না করার আহ্বান জানান সবার কাছে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
