|
উন্নত চিকিৎসার জন্য
খালেদা জিয়াকে বিদেশে নিতে চান স্বজনরা
নতুন সময় প্রতিবেদক
|
![]() খালেদা জিয়াকে বিদেশে নিতে চান স্বজনরা বেগম সেলিমা ইসলাম বলেন, বেগম খালেদা জিয়া জামিন পেলে তাকে আমরা উন্নত চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে বিদেশে নিতে চাই। এখানে তার চিকিৎসা হচ্ছে না। বিকেল সাড়ে ৩টার দিকে খালেদা জিয়ার স্বজনরা বিএসএমএমইউ হাসপাতালে তার সঙ্গে দেখা করতে যান। প্রায় ঘণ্টাখানেক তারা খালেদা জিয়ার পাশে থাকেন। স্বজনদের মধ্যে ছিলেন- বেগম খালেদা জিয়ার মেঝ বোন বেগম সেলিমা ইসলাম, খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের বড় বোন শামীম আরা বিন্দু, খালেদা জিয়ার ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা, খালেদা জিয়ার ভাইয়ের ছেলে অভিক ইস্কান্দারসহ ছয়জন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
