ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সম্মেলন প্রস্তুতি কমিটি
স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নির্মল, সদস্য সচিব সাচ্চু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 25 October, 2019, 4:29 PM

স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নির্মল, সদস্য সচিব সাচ্চু

স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নির্মল, সদস্য সচিব সাচ্চু

স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতির আহ্বায়ক করা হয়েছে সংগঠনের সহ-সভাপতি নির্মল গুহকে। আর সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে সংগঠনটির আরেক সহ-সভাপতি গাজী মেসবাউল হক সাচ্চুকে।

শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় ওবায়দুল কাদের এ তথ্য জানান।

ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হওয়ার পর থেকে আলোচনায় আসেন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বেশ কয়েকজন নেতার নাম। আলোচনার মধ্যেই গত বুধবার স্বেচ্ছাসেবক লীগের সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয় মোল্লা মো. আবু কাওছারকে। এছাড়া তার ও পরিবারের সদস্যদেরও ব্যাংক হিসাবও জব্দ করা হয়।

এরপর পদ থেকে সরিয়ে দেওয়া হয় সংগঠনটির সাধারণ সম্পাদক পঙ্কজ নাথকেও। তাকে সাংগঠনিক কার্যক্রম এবং আগামী সম্মেলনের প্রস্তুতির কাজ থেকে বিরত থাকার কথা বলা হয়।

এমন পরিস্থিতিতে আগামী ১৬ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতির আহ্বায়ক করা হয় নির্মল গুহকে। আর সদস্য সচিবের দায়িত্ব পান সংগঠনটির আরেক সহ-সভাপতি গাজী মেসবাউল হক সাচ্চু।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status