ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
পদ্মায় স্পিডবোট দুর্ঘটনায় নিখোঁজ ৩ জেলের মরদেহ উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 25 October, 2019, 11:06 AM

পদ্মায় স্পিডবোট দুর্ঘটনায় নিখোঁজ ৩ জেলের মরদেহ উদ্ধার

পদ্মায় স্পিডবোট দুর্ঘটনায় নিখোঁজ ৩ জেলের মরদেহ উদ্ধার

শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে দুই স্পিডবোটের সংঘর্ষে নিখোঁজ তিন জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ও সন্ধ্যায় জাজিরার বড়কান্দি এলাকার পদ্মা নদী থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ।

নিহরা হলেন- জাজিরার পূর্বনাওডোবা গ্রামের আব্দুল মান্নান (৫৫), মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বাচ্চু মাদবর (৩৫) ও ভোলার মনপুরা উপজেলার নিয়াজ উদ্দিন (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার জাজিরা উপজেলার পালেচরের ঝিনু মার্কেট এলাকার পদ্মা নদীতে ইলিশ মাছ ধরার সময় দুটি স্পিডবোটের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জেলে স্বপন মোল্যা (৩৫) নিহত হন। এ সময় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মান্নান বেপারি নামে একজন নিখোঁজ থাকার কথা নিশ্চিত করা হয়। কিন্তু বৃহস্পতিবার বিকেল ও সন্ধ্যায় জাজিরার বড়কান্দি এলাকা থেকে আব্দুল মান্নান, বাচ্চু মাদবর ও নিয়াজ উদ্দীন নামে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

জাজিরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন বলেন, স্পিডবোট দুর্ঘটনায় নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে আর কেউ নিখোঁজ আছেন কি-না আমরা নিশ্চিত নই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status