ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফেনীতে ভারত প্রবেশের সময় তিন নাইজেরিয়ান আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 25 October, 2019, 10:58 AM

ফেনীতে ভারত প্রবেশের সময় তিন নাইজেরিয়ান আটক

ফেনীতে ভারত প্রবেশের সময় তিন নাইজেরিয়ান আটক

ফেনী সীমান্ত এলাকা থেকে ভারতে প্রবেশের সময় তিন নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটেলিয়ান বিজিবি।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিনগত রাত সাড়ে ৯টায় তাদের আটক করা হয়।

ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদুজ্জামান জানান, রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ফেনীস্থ ৪ বিজিবি এর আওতাধীন ফেনীর ফুলগাজী এলাকার খেজুরিয়া বিওপির টহলদল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২১৮১/৫-এস এর কাছে (শূন্য লাইনে) বাংলাদেশের অভ্যন্তরে ফেনী জেলার ফুলগাজী উপজেলাধীন হাড়িপুস্করনী নামক স্থান দিয়ে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশকালে ৩ জন নাইজেরিয়ান নাগরিককে আটক করা হয়।

আটককৃতরা হলেন, সানডে ইবোদনাদি এডউইন (২৮), কিংসলি চিনেদু নাওকোরি ও লোটান্না স্যামুয়েল আন্নাকোয়ে (৩৪) ।

আটককৃত নাইজেরিয়ান নাগরিকদের নিকট ভারতীয় কোন প্রকার ভিসা/বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। এছাড়াও ২য় নাইজেরিয়ান নাগরিকের নিকট মুল পাসপোর্ট পাওয়া যায়নি।

আটককৃত নাগরিকদেরকে ফুলগাজী থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এদের নিকট ভারতীয় রুপি-১৩,০০০ হাজার, ডলার-১০০, ল্যাপটপ-১টি, স্যামসং জে সেভেন মোবাইল-১ টি অপ্পো মোবাইল-১ টি এবং আনুসাঙ্গিক অন্যান্য ব্যবহার্য মালামাল পাওয়া যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status