ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
আবার বাড়ল পেঁয়াজের দাম
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 25 October, 2019, 10:13 AM

আবার বাড়ল পেঁয়াজের দাম

আবার বাড়ল পেঁয়াজের দাম

পেঁয়াজের বাজারের দাম বেড়েই চলেছে। এক দিনের ব্যবধানে দুই ধরনের পেঁয়াজের দামই কেজিপ্রতি উঠেছে ১১০ টাকায়। গতকাল বৃহস্পতিবার রাজধানীর কয়েকটি খুচরা ও পাইকারি বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেল, পেঁয়াজের দাম সহসা কমার কোনো লক্ষণ নেই। বরং আরো যে বাড়বে সেই অবস্থা তৈরি হয়েছে।

বেশ কিছুদিন দেশি পেঁয়াজ ১০০ টাকায় স্থির ছিল। আমদানি করা পেঁয়াজ নেমেছিল ৯০-৯৫ টাকায়। তবে নিত্য এ পণ্যটির দাম আবারও ১১০ টাকায় উঠেছে। অর্থাৎ দেশি পেঁয়াজের প্রতি কেজিতে ১০ টাকা এবং আমদানি করা পেঁয়াজে ১৫-২০ টাকা বেড়েছে। কোথাও কোথাও অবশ্য ১০০ টাকা কেজি দরেও পেঁয়াজ বিক্রি করতে দেখা গেছে।

কারওয়ান বাজারের পাইকারি আড়ত ঘুরে দেখা যায়, আড়তদাররা দেশি পেঁয়াজ ১০০ টাকা, ভারতীয় পেঁয়াজ ১১০ টাকা, মিয়ানমারের পেঁয়াজ ৯০-৯৫ টাকা, মিসর ও চীনের পেঁয়াজ ৯০-৯৫ টাকায় বিক্রি করছেন। স্বাভাবিকভাবেই খুচরা বিক্রেতারা এই দামের সঙ্গে ১০ টাকা পর্যন্ত যোগ করে বিক্রি করে থাকেন।

বিক্রেতারা বলছেন, ‘এখনো কিছু কিছু ভারতীয় পেঁয়াজ আসছে। তবে সেগুলোর দাম বেশি।’ তবে এই বাজারের আড়ত ঘুরে পেঁয়াজের কোনো ঘাটতি লক্ষ করা যায়নি। টিসিবি বলছে, বর্তমানে পেঁয়াজের যে দাম তা এক মাস আগের তুলনায় প্রায় ৪১ শতাংশ বেশি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status