ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
এয়ারবাডস অ্যাপলের নতুন চমক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 23 October, 2019, 10:08 PM

এয়ারবাডস অ্যাপলের নতুন চমক

এয়ারবাডস অ্যাপলের নতুন চমক

তৃতীয় প্রজন্মের প্রো সংস্করণের ওয়্যারলেস এয়ারবাডস আনছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। চলতি মাসেই প্রতিষ্ঠানটি এয়ারবাডস প্রো আনার ঘোষণা দেবে বলে জানিয়েছে চীনের সংবাদ মাধ্যম চায়না ইকোনোমিক ডেইলি।

এয়ারবাডসের এই সংঙ্করণে থাকছে নতুন চমক। প্রোতে থাকবে নয়েজ ক্যান্সেলিং ও ওয়াটার রেজিস্ট্যান্ট ফিচার। তবে ওয়ারলেস এয়ারবাডসে নয়েজ ক্যান্সেলিং ফিচারটি প্রথম নয়। এর আগেও সনির ডাব্লিউ-১০০০ এক্সএম৩ এ ফিচারটি দেখা গেছে।

এছাড়া এটিতে রয়েছে নতুন এইচ এক চিপ। হাতের স্পর্শ ছাড়াই চালু হবে অ্যাপলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরি। এয়ারবাডসটি নতুন মেটাল ডিজাইনের জন্য গরমও কম হবে।

ওয়্যারলেস কেসসহ দ্বিতীয় প্রজন্মের এয়ারবাডস এর দাম ছিলো ১৯৯ ডলার। নন-ওয়্যারলেস চার্জিং কেইসসহ দাম ছিলো ১৫৯ ডলার। নতুন সংস্করণে ওয়ারলেস এয়ারবাডস প্রো-এর দাম হবে ২৬০ ডলার (২১ হাজার ৮৪০ টাকা)। সূত্র: দ্য ভার্জ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status