|
রাজধানীর উত্তরায় নতুন শোরুম চালু করল রিভো
নতুন সময় ডেস্ক
|
![]() রাজধানীর উত্তরায় নতুন শোরুম চালু করল রিভো ‘মটো জোন | রিভো ই–বাইকস’ নামে নতুন এই শোরুমটি উত্তরার সেক্টর ৫, রোড ৩–এ অবস্থিত। এখানে রিভোর বিভিন্ন মডেলের বৈদ্যুতিক বাইক পাওয়া যাবে। উত্তরা ও আশপাশের এলাকার গ্রাহকেরা রিভোর সকল ই-বাইক মডেল সরাসরি দেখতে পারবেন। পাশাপাশি মিলবে বিক্রয়োত্তর সেবা, টেস্ট ড্রাইভ ও আসল খুচরা যন্ত্রাংশ। সম্প্রতি শোরুমটি উদ্বোধন করা হয়। ফিতা কেটে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। অনুষ্ঠানে রিভো বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর ভেন নি বলেন, বৈদ্যুতিক যানবাহনকে সাধারণ ব্যবহারকারীদের আরও কাছে পৌঁছে দিতেই উত্তরায় এই শোরুম চালু করা হয়েছে। এটি গ্রাহকসেবাকে আরও সহজলভ্য করার আমাদের উদ্যোগেরই অংশ। তিনি আরও বলেন, “আমরা চাই ব্যবহারকারীরা নির্ভরযোগ্য বৈদ্যুতিক বাইকের অভিজ্ঞতা পান এবং একই সঙ্গে মানসম্মত বিক্রয়োত্তর সেবা উপভোগ করেন। উত্তরা রাজধানীর একটি গুরুত্বপূর্ণ এলাকা। এই শোরুমের মাধ্যমে এখানকার গ্রাহকদের আরও সরাসরি সেবা দেওয়া সম্ভব হবে। অনুষ্ঠানে রিভো বাংলাদেশের হেড অব সেলস নাজমুল আহসান সুমন প্রতিষ্ঠানের সম্প্রসারণ পরিকল্পনা ও গ্রাহককেন্দ্রিক বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। আরও বক্তব্য দেন মোটো জোন-এর প্রোপাইটর মোঃ জাহিদুল হক। পরে দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়। এর মধ্য দিয়ে শোরুমটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। নতুন এই শোরুমের মাধ্যমে উত্তরা ও আশপাশের এলাকায় গ্রাহকসম্পৃক্ততা বাড়বে বলে আশা করছে রিভো বাংলাদেশ। একই সঙ্গে সারা দেশে বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণ ও বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার জনপ্রিয় করার উদ্যোগও এগিয়ে যাবে। বর্তমানে রিভো বাংলাদেশ তাদের ‘ঈদ ডাবল ধামাকা’ ক্যাম্পেইন পরিচালনা করছে। এই ক্যাম্পেইনের আওতায় যেকোন মডেলের রিভো ই-বাইক কিনলে ক্রেতারা সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং অতিরিক্ত একটি ই-বাইক জিতে নেয়ার সুযোগ পাবেন। এছাড়াও, প্রতিটি ই-বাইক ক্রয়ের সাথে পাবেন একটি ফ্রি সার্ভিস কুপন। এই অফারগুলো এখন রিভোর শোরুমগুলোতে কার্যকর থাকবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
