|
বাবার মতো কোদাল দিয়ে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
|
![]() বাবার মতো কোদাল দিয়ে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সোমবার (১৬ মার্চ) বেলা ১২টা ২৪ মিনিটে তিনি কাহারোল উপজেলার সাহাপাড়া এলাকায় পৌঁছান। বেলা ১২টা ২৮ মিনিটে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো কোদাল দিয়ে মাটি কেটে আনুষ্ঠানিকভাবে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। পরিবেশ সংরক্ষণের বার্তা দিতে বেলা ১২টা ৩০ মিনিটে খালের পাড়ে একটি গাছও রোপণ করেন প্রধানমন্ত্রী। উদ্বোধন শেষে খালপাড়ে আয়োজিত এক সমাবেশে যোগ দেন তারেক রহমান। পানি সম্পদ মন্ত্রণালয় এবং দিনাজপুর জেলা বিএনপির উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে স্থানীয় নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ভরাট হয়ে পড়া সাহাপাড়া খাল পুনঃখনন করা হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষিজমিতে সেচ সুবিধা বাড়বে। এতে স্থানীয় কৃষকরা উপকৃত হবেন বলে আশা প্রকাশ করা হয়। কাহারোল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অলিউর রহমান টিবিএসকে বলেন, "এখানে ১২ কিলোমিটার খাল খনন করা হবে। খালের উজানে একটি সুইচগেট নির্মাণ করা হবে, যাতে শুকনা মৌসুমে পানি সংরক্ষণ করা যায়। আশপাশের কৃষিজমিতে তখন এই খালের পানি ব্যবহার করা সম্ভব হবে। খালের দুই পাড়ে ২৪ হাজার গাছ লাগানো হবে।" তিনি আরও বলেন, "এখানে দুটি জলাশয় রয়েছে। বর্ষা মৌসুমে সেখানে পানি জমে থাকায় কৃষিকাজ করা যায় না। খাল খননের ফলে পানি দ্রুত সরে যেতে পারবে এবং ওই এলাকাগুলোতেও চাষাবাদ করা সম্ভব হবে। এই খালটি জগন্নাথপুর পর্যন্ত বিস্তৃত।" "প্রায় ৪৭–৪৮ বছর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেখানে খাল খনন করেছিলেন। এতদিন পর তার ছেলে আবার এই খাল খননের উদ্যোগ নিয়েছেন," বলেন তিনি। শাহপাড়া থেকে খাল খনন কর্মসূচি দেখতে আসা বেলাল হোসেন বলেন, "একসময় এই খালটি অনেক বড় ও প্রশস্ত ছিল এবং এলাকার মানুষের নানা কাজে ব্যবহৃত হতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ভরাট হয়ে এখন এটি প্রায় মৃতপ্রায় অবস্থায় পৌঁছেছে।" তিনি আশা প্রকাশ করেন, খালটি পুনঃখনন করা হলে এলাকার পানি নিষ্কাশন ও কৃষিকাজে আবারও প্রাণ ফিরে আসবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
