ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৪ জুলাই ২০২৬ ২০ আষাঢ় ১৪৩৩
মোদিকে আত্মঘাতী হামলার হুমকি সেই পাক গায়িকার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 23 October, 2019, 8:35 PM

মোদিকে আত্মঘাতী হামলার হুমকি সেই পাক গায়িকার

মোদিকে আত্মঘাতী হামলার হুমকি সেই পাক গায়িকার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এবার আত্মঘাতী হামলার হুমকি দিলেন পাকিস্তানি পপ গায়িকা রাবি পিরজাদা।


সম্প্রতি এক টুইটে মোদির ওপর এ হামলার হুমকি দেন তিনি। মোদিকে হিটলার বলেও আক্রমণ করেছেন এ গায়িকা।

বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, নিজের পোশাকের ওপর ভারি বিস্ফোরক লাগিয়ে টুইটারে আত্মঘাতী হামলাকারীর স্টাইলে পোজ দেন পিরজাদা।

আর ছবির নিচে ক্যাপশন দেন ‘মোদি হিটলার আই জাস্ট হু’। তার ওই ছবির ক্যাপশনেই এটা পরিষ্কার যে, তিনি মোদির ওপরে আত্মঘাতী হামলার ইঙ্গিত দিচ্ছেন।

টুইটে নিজেকে কাশ্মীরের মেয়ে বলেও সম্বোধন করেছেন পিরজাদা।পপ গায়িকা রাবি পিরজাদার এই টুইট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অনেকে তার টুইট শেয়ারও করেছেন।

অনেকে আবার সমালোচনাও করেছেন। পাকিস্তানের কয়েকজন নাগরিকও এ টুইটের নিন্দা জানিয়েছেন। কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় হিংসা ছড়ানো ও সারা বিশ্বের কাছে পাকিস্তানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করারও অভিযোগ এনেছেন। এর আগেও মোদিকে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করেছিলেন রাবি পিরজাদা।

জম্মু-কাশ্মীরের ওপর থেকে ৩৭০ ধারা বিলোপ করার পর ২ সেপ্টেম্বর একটি টুইট করেছিলেন তিনি। সেই টুইটের ভিডিওতে অনেক সাপ ও কুমিরের সঙ্গে দেখা যায় পিরজাদাকে। ভিডিওতে পিরজাদা মোদির গায়ে সাপগুলো ছেড়ে দিয়ে রীতিমতো খুনের হুমকি দিয়েছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status