|
বিসিবির সঙ্গে আলোচনা নিয়ে যা বললেন সাকিব
নতুন সময় প্রতিবেদক
|
![]() বিসিবির সঙ্গে আলোচনা নিয়ে যা বললেন সাকিব পরে জাতীয় টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান বলেন, বিসিবির সঙ্গে আলোচনায় বসলে সমস্যার সমাধান হবে। সাকিব বলেন, ‘যেহেতু আমরা সিদ্ধান্তগুলো সবাই মিলে নিয়েছিলাম, তাই এবারও একসঙ্গে নিতে হচ্ছে। আর সিদ্ধান্তগুলো সুন্দরভাবে জানাতে আমাদের এক-দুই দিন সময় লেগেছে। বিসিবি আমাদের ডেকেছে আমরা অবশ্যাই যাবো। আমরা অবশ্যই আলোচনা করবো। আলোচনায় বসলে সমস্যার সমধান হবে বলে আমি আশাবাদী।’ তিনি আরও বলেন, ‘আমরা কেউ কারও থেকে দূরে না। আসলে দুইটা পার্ট মিলেই বিসিবি। আর ব্যক্তিগত আক্রমণ করার আমাদের কারো ইচ্ছে নেই। বিসিবির প্রতি আমাদের রেসপেক্ট ছিল, এখনও আছে। প্রতিটা প্লেয়ারই চায় খেলতে, সুস্থ থাকতে এবং তাদের পরিবারকে সাপোর্ট করতে। যে কারণেই এই দাবিগুলো মাঝেমাঝে করা লাগে যেটা তারা করেছে।’ এর আগে বিসিবিকে ক্রিকেটারদের পক্ষ থেকে ১৩টি দাবি সম্বলিত একটি চিঠি পাঠানো হয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
জাতিকে বিভক্ত করে দেশকে সামনে নেওয়া যায় না: প্রধানমন্ত্রী
নাটোরের লালপুরে ৮ শিক্ষার্থীর ফর্ম ফিলাপের টাকা আত্মসাৎ, অভিযুক্ত অফিস সহকারী গ্রেফতার
সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে তিন পুলিশ সদস্যসহ চারজনকে কুপিয়ে জখম
যশোরে সোনালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
ফুটবল বিশ্বকাপ উপলক্ষে বিশেষ আয়োজন করছে মাল্টিপ্লান সেন্টার
পর্যটন, তথ্যপ্রযুক্তি ও রিয়েল এস্টেট খাতে অপার সম্ভবনাময় অতিথি গ্রুপ
কুড়িগ্রামে অতি উচ্চমাত্রার ক্রিস্টাল মেথ আইস মাদকসহ ১ ব্যক্তি আটক
কয়রা-পাইকগাছার উন্নয়নে ৩ কোটি টাকার বরাদ্দ দেয়ার মাঝে সীমাবদ্ধ নয়, এ অঞ্চলে সর্বাধিক বরাদ্দ দেয়ার অঙ্গিকার
