ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাপনকে যা বললেন প্রধানমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 23 October, 2019, 4:14 PM

পাপনকে যা বললেন প্রধানমন্ত্রী

পাপনকে যা বললেন প্রধানমন্ত্রী

দেশের চলমান ক্রিকেট সংকট নিরসনে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন বিসিবি বস নাজমুল হাসান পাপন। সেখানে ছিলেন বেশ কয়েকজন পরিচালক। প্রধানমন্ত্রীকে ১১ দফা দাবিতে ক্রিকেটারদের ডাকা ধর্মঘট সম্পর্কে বিস্তারিত বলছেন তারা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর পাপন জানান, ক্রিকেটারদের ১১ দফা দাবি মেনে নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রস্তত। আজ দুপুরে গণভবনে সমস্যা সমাধানের জন্য পাপনকে দিক নির্দেশনা দেন শেখ হাসিনা। এসময় উপস্থিত ছিলেন যু্ব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দরজা ক্রিকেটারদের জন্য সব সময় খোলা রয়েছে। আগে দাবি না জানিয়ে ক্রিকেটারদের ধর্মঘটে বিস্ময় প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।

এর আগে গেল সোমবার দেশের ক্রিকেটের দুর্বল দিকগুলো বস্তুনিষ্ঠ করার লক্ষ্যে ১১ দফা দাবি উত্থাপন করেন ক্রিকেটাররা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্রিকেটে ফিরবেন না বলেও হুমকি দেন তারা।

সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দেন সাকিব-তামিমরা। এতে শঙ্কায় পড়েছে জাতীয় দলের ভারত সফর। পাশাপাশি ঘরোয়া ক্রিকেটও স্থবির হয়ে গেছে।

পরিপ্রেক্ষিতে হার্ডলাইনে যায় বিসিবি। পরের দিন সংবাদ সম্মেলন করে ক্রিকেটারদের দাবি-দাওয়া অযৌক্তিক বলে উড়িয়ে দেয় তারা।

সংবাদ ব্রিফিংয়ে এর পেছনে যড়যন্ত্র রয়েছে বলে জানান বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন। তার ভাষ্যে, দেশের ক্রিকেটের অচলাবস্থা ঠিক করতে তেমন কোনো আভাস পাওয়া যায়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status