ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩
রাণীনগরে যোগাযোগ দক্ষতা উন্নয়ন বিষয়ক অবহিতবরণ সভা অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি :
প্রকাশ: Monday, 30 September, 2019, 9:38 PM

রাণীনগরে যোগাযোগ দক্ষতা উন্নয়ন বিষয়ক অবহিতবরণ সভা অনুষ্ঠিত

রাণীনগরে যোগাযোগ দক্ষতা উন্নয়ন বিষয়ক অবহিতবরণ সভা অনুষ্ঠিত

 নওগাঁর রাণীনগরে  “অপরাজিত -নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ” প্রকল্প যোগাযোগ দক্ষতা উন্নয়ন বিষয়ক অবহিতবরণ সভা রাণীনগর প্রেসক্লাবে (নতুন ভবন ) গত শনিবার বেলা সাড়ে ১১ টায় অনুষ্ঠিত হয়েছে।খান ফাউন্ডেশন নামে একটি বেসরকারী সংগঠন এসভার আয়োজন করে।
 এতে সভাপতিত্ব করেন রাণীনগর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ ( দুলু)। বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভিন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি কাজী কুদ্দুস, আওয়ামীলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো: আব্দুস সালাম,উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আতিকুজ্জামান (জাপান ), যুগ্ন আহবায়ক ও একডালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোসারফ হোনেন, সদস্য নজরুল মাষ্টার, মহিলা দলের নেত্রী ফেন্সি,খান ফাউন্ডেশনের জেলা প্রকল্প সমন্বয়কারী মো: মাসুদুর রহমান ও উপজেলা সমন্বয়কারী নূরুজ্জামান বুলবুল প্রমুখ। এসময় বক্তরা বলেন, বর্তমান সময়ে রাজনীতিতে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি পেয়েছে । কিন্তু তা এখনো কাংখিত লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারেনি। এজন্য রাজনীতিতে নারীর ক্ষমতায়ন সমৃদ্ধ করতে হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status