ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩
ঘুষের টাকাসহ হাতেনাতে ধরা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 30 September, 2019, 8:46 PM

ঘুষের টাকাসহ হাতেনাতে ধরা

ঘুষের টাকাসহ হাতেনাতে ধরা

পাবনা বেড়ায় ঘুষের টাকাসহ হাতনাতে ধরা পড়েছেন দুজন। তারা হলেন ইউনিয়ন ভুমি সহকারি কর্মকর্তা মো.আব্দুস সালাম ও অফিস সহকারি কামরুল ইসলাম। দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি টিম সোমবার দুপুরে তাদের আটক করে। টাকা জব্দের পর দুজনকে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয় বলে সূত্র জানিয়েছে।

দুদকের সহকারি পরিচালক মো. আতিকুর রহমানের নেতৃত্বে একটি টিম সোমবার বেলা আড়াইটায় আকস্মিক অভিযান চালায় বেড়া পৌর ভূমি অফিসে। সেখানে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চলে। এ সময় ইউনিয়ন ভুমি সহকারি কর্মকর্তা আব্দুস সালাম ও অফিস সহকারি কামরুল ইসলামের কাছ থেকে এক লাখ ৬৮হাজার ২৭৬ টাকা জব্দ করা হয়। এসব টাকার মধ্যে ৬০ হাজার ২৭৬ টাকা ভুমি উন্নয়ন কর আদায় বলে তারা হিসেব দিতে পারলেও বাকি টাকার ব্যাখ্যা দিতে পারেননি।

জব্দকৃত টাকার মধ্যে আব্দুস সালাম ৬৯ হাজার টাকা ও কামরুল ইসলাম ৪৯ হাজার টাকা ঘুষ হিসেবে বিভিন্ন জনের কাছে থেকে নিয়েছেন বলে প্রতীয়মান হয়। অভিযান চলে বিকাল পাঁচটা পর্যন্ত। তবে অন্য কাউকে আটক করা হয়নি। আটক দুজনকে জিজ্ঞাসাবাদের পর মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়।

এ বিষয়ে দুদক কর্মকর্তা মো. আতিকুর রহমান বলেন, ' ঘটনার বিষয়ে মামলার সুপারিশ করে প্রতিবেদন প্রধান কার্যালয়ে পাঠানো হবে। এরপর নির্দেশনা পেলে নিয়মিত মামলা হবে।'

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status