ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩
মা হয়েছে নানার ধর্ষণে অন্তঃসত্বা সেই কিশোরী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 30 September, 2019, 8:43 PM

মা হয়েছে নানার ধর্ষণে অন্তঃসত্বা সেই কিশোরী

মা হয়েছে নানার ধর্ষণে অন্তঃসত্বা সেই কিশোরী

মা হয়েছে নানার ধর্ষণে অন্তঃসত্বা সেই কিশোরী। ওই কিশোরী ফুটফুটে একটি ছেলে শিশুর জন্ম দিয়েছে। তবে, ওই শিশুকে নিয়ে বিপাকে পড়েছে ওই পরিবার শুনতে হচ্ছে প্রতিবেশির কটুকথা।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে ময়মনসিংহের একটি প্রাইভেট হাসপাতালে সিজার করে শিশুর জন্ম হয়। এর আগে কিশোরীর মা গত ৩০ জুন রাতে আব্দুল বারেককে আসামী করে একটি অভিযোগ করেন।

পরে ১ জুলাই রাতে আব্দুল বারেককে আসামী করে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন। পরে ওই দিন রাতেই আব্দুল বারেককে গ্রেফতার করে পুলিশ।

মা হওয়া ওই কিশোরী বলেন, আমি আমার ছেলের বাবার প্রকৃত পরিচয় চাই। কেউ যেন আমার ছেলেকে কটুকথা না বলতে পারে। এ জন্য আমি আইনের মাধ্যমে আমার ছেলের পিতৃ পরিচয় চাই।

কিশোরীর মা বলেন, ওই শিশুকে নিয়ে মানুষ বিভিন্ন কথা বলছে। যত তাড়াতাড়ি সম্ভব আমরা এর বিচার চাই।

আব্দুল বারেকের স্ত্রী হাসেন বানু বলেন, আমার স্বামী দোষী না। তাকে ফাঁসানো হয়েছে। তবে, আমরা কোন আপোস মিমাংসা করব না।

কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) শাকের আহমেদ জানান, ওই মামলায় আসামী বর্তমানে জেলে আছে। ভিক্টিম মেয়েটি একটি ছেলে শিশুর জন্ম দিয়েছে। ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status