ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
শাকিব খানের নায়িকা হচ্ছেন বলিউডের নারগিস ফাখরি!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 22 September, 2019, 1:27 PM

শাকিব খানের নায়িকা হচ্ছেন বলিউডের নারগিস ফাখরি!

শাকিব খানের নায়িকা হচ্ছেন বলিউডের নারগিস ফাখরি!

ঢাকাই চলচ্চিত্রের কিং খান খ্যাত নায়ক শাকিব খান। দীর্ঘ ক্যারিয়ারে তিনি মৌসুমী, শাবনূর, পপি, পূর্ণিমার মতো নন্দিত অভিনেত্রীদের বিপরীতে অভিনয় করে সফল হয়েছেন। অপু বিশ্বাসের সঙ্গে জুটি বেঁধে পেয়েছেন তুমুল জনপ্রিয়তা।

এরপর আরও বেশ কয়েকজন নায়িকাকে দেখা গেছে শাকিবের বিপরীতে। সেই তালিকায় আছেন শ্রাবন্তী, শুভশ্রীর মতো কলকাতার প্রথম সারির অভিনেত্রীরাও।

এবার তিনি জুটি বাঁধতে চলেছেন বলিউড অভিনেত্রী নারগিস ফাখরির বিপরীতে। টিএম ফিল্মসের আনুষ্ঠানিক উদ্বোধনী আয়োজনে এমনই ইঙ্গিত দিলেন প্রতিষ্ঠানটির কর্ণধার কৌশিক হোসেন তাপস।

মিউজিক ফর পিস কনসার্টের আয়োজনের ফাঁকে একমঞ্চে উপস্থিত হন দেশের জনপ্রিয় তারকারা। এ সমাবেশে মধ্যমনি হয়ে উপস্থিত ছিলেন বলিউডের হালের জনপ্রিয় অভিনেত্রী নারগিস ফাখরি।

ইতিমধ্যেই কৌশিক হোসেন তাপসের একটি গানে মডেল হয়েছেন এ অভিনেত্রী। উপস্থাপিকা শিনা চৌহানের প্রশ্ন, এরপর কি বাংলাদেশের ফিল্মেও পাওয়া যাবে তাকে? সে উত্তর কৌশলে এড়িয়ে গেলেন নারগিস ফাখরি। বললেন, ‘এ বিষয়টা এখন সিক্রেট থাক, সময় হলেই সব জানতে পারবেন।’

পরবর্তীতে টিএম ফিল্মসের যাত্রা ঘোষণা করেই তাপসের চোখ শাকিবের দিকে। শাকিব খানের কাছে প্রশ্ন, ‘আপনার সময় মিলবে তো? শাকিব খান জানালেন, টিএম ফিল্মসের জন্য যে কোন সময়ই তিনি দিতে প্রস্তুত।

নারগিস ফাখরিকে ইঙ্গিত করে তাপস বললেন, ‘ধরুণ আপনার পাশে যিনি দাঁড়িয়ে আছেন তার বিপরীতেই যদি আপনাকে পেতে চাই? শাকিব খান যেন কৌশলী হয়ে উঠলেন, বললেন, ‘নারগিস ফাখরি তার বক্তব্যে বলেছেন, বিষয়টা সিক্রেট থাক। আমিও বলতে চাই বিষয়টা সিক্রেট থাকুক। এখনই সব বলে না দেই। অবশ্যই কাজ করবো।’

পাশে দাঁড়ানো নারগিস ফাখরিকে প্রশ্ন ছুঁড়ে দেন শাকিব, ‘রাইট ফাখরি?’ নারগিস ফাখরি জবিাবে সম্মতিসূচক মাথা নাড়েন।

একই মঞ্চে ছিলেন চিত্রনায়ক নাঈম, রিয়াজ, ফেরদৌস, শাকিব খান, আরিফিন শুভ, ইমন, নিরব, সাইমন, সিয়াম, তাসকিন। নায়িকাদের মধ্যে ছিলেন বুবলী, পরিমনি, মিম, মম, আইরিন ও অধরা।

তারকাদের মিলনমেলা শেষে মঞ্চে গান পরিবেশন করেন কৈলাস খের। তার আগে মঞ্চে গান পরিবেশ করেন কৌশিক হোসেন তাপস। শুভেচ্ছা বক্তব্য রাখেন নারগিস ফাখরি। এই আয়োজনে এনবিআরের চেয়ারম্যান, সেনাপ্রধান, তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রীসহ একাধিক সচিব ও একাধিক কণ্ঠশিল্পী উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status