ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
কাঁঠালবাড়ী রুটে ফেরি চলাচল বন্ধ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 22 September, 2019, 10:23 AM

কাঁঠালবাড়ী রুটে ফেরি চলাচল বন্ধ

কাঁঠালবাড়ী রুটে ফেরি চলাচল বন্ধ

পদ্মায় নাব্যতা সংকট ও স্রোতের তীব্রতার কারণে বন্ধ রয়েছে ফেরি চলাচল। শনিবার দিবাগত রাত ৩টা থেকে সকল ফেরি চলাচল বন্ধ রয়েছে বলে ঘাট সূত্র জানিয়েছে।

বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানিয়েছে, কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের চ্যানেলে নাব্যতা সংকট তীব্র আকার ধারণ করেছে। এদিকে চ্যানেল পার হয়ে মূল নদীতে গেলে পরতে হচ্ছে তীব্র স্রোতের কবলে। ফলে ফেরিগুলো চ্যানেল পার হয়ে মূল নদীতে ঢুকতে পারছে না। গত রাত ৩টা থেকে এ সংকট প্রকট আকার ধারণ করেছে। এ কারণ বন্ধ রয়েছে ফেরি চলাচল।

কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া জানান, লৌহজং টার্নিং পয়েন্টে নাব্যতা সংকট দেখা দিয়েছে। এছাড়া শিমুলিয়া ঘাটের কাছাকাছি মূল পদ্মায় তীব্র স্রোত দেখা দিয়েছে। এ কারণে গত রাত ৩টা থেকে ফেরি চলাচল করতে পারছে না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status