ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 22 September, 2019, 10:27 AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

রোববার সকাল ৯টা থেকে গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ‘এ’ইউনিটের ১ম শিফটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয় এই পরীক্ষা। ছয়টি শিফটে পরীক্ষা হবে। আর সোমবার একই ইউনিটের তিনটি শিফটে পরীক্ষা হয়ে এই ইউনিটের পরীক্ষা হবে।

২২ সেপ্টেম্বর (রোববার) ১ম শিফটে (সকাল ০৯:০০ থেকে ১০:০০) ১১০০০১-১১৮৫২৩, ২য় শিফটে (সকাল ১০.২৫ থেকে ১১.২৫) ১১৮৫২৫-১২৭০২৬, ৩য় শিফটে (সকাল ১১:৫০ থেকে ১২:৫০) ১২৭০২৭-১৩৫৫৫২, ৪র্থ শিফটে (বেলা ০১:৫০ থেকে ০২:৫০) ১৩৫৫৫৩-১৪৪০৬৩, ৫ম শিফটে (বেলা ০৩:১৫ থেকে ০৪:১৫) ১৪৪০৬৪-১৫২৫৯৭ এবং ষষ্ঠ শিফটে (বেলা ০৪:৪০ থেকে ০৫:৪০) ১৫২৫৯৮-১৬১১৫১ রোলধারীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

আর পরদিন ২৩ সেপ্টেম্বর ১ম শিফটে (সকাল ০৯:০০ থেকে ১০:০০) ১৬১১৫২-১৬৯৬৭৩, ২য় শিফটে  সকাল ১০.২৫ থেকে ১১.২৫) ১৬৯৬৭৪-১৭৮১৭২, ৩য় শিফটে (সকাল ১১:৫০ থেকে ১২:৫০) ১৭৮১৭৪-১৯৬১৩৩ রোলধারীদের পরীক্ষার মাধ্যমে ‘এ’ ইউনিটের পরীক্ষা শেষ হবে।

এ বছর ‘এ’ ইউনিটের পরীক্ষায় সর্বমোট  ৬৮ হাজার ৮৯৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। আর এই ইউনিটে প্রতিটি আসনের বিপরীতে লড়বে ১৬৮ জন ভর্তিচ্ছু।

প্রসঙ্গত, এ বছর ১৮৮৯ আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তিন লাখ ৫৯ হাজার ৯৬২ শিক্ষার্থী। ফলে প্রতি আসনের জন্য ভর্তিযুদ্ধে অবতীর্ণ হবে ১৯১ জন শিক্ষার্থী। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য (www.ju-admission.org) ওয়েবসাইট থেকে জানা যাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status