ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ জুলাই ২০২৬ ১৩ শ্রাবণ ১৪৩৩
সুন্দরবন বাঁচাতে পুকুর খননের সিদ্ধান্ত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 10 September, 2019, 2:26 PM

সুন্দরবন বাঁচাতে পুকুর খননের সিদ্ধান্ত

সুন্দরবন বাঁচাতে পুকুর খননের সিদ্ধান্ত

পরিবেশের সহায়ক হিসেবে বাংলাদেশের সুন্দরবন অংশের প্রতিটি চরে পুকুর খনন করার সিদ্ধান্ত নিয়েছে। এ কথা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।

শনিবার খুলনা হোটেল ওয়েস্টার্ন ইন-এ ‘জলবায়ু পরিবর্তনে সক্ষমতা অর্জনে উপকূলীয় অঞ্চলের বিপদাপন্ন সমুদ্রগামী জেলে সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা’ শীর্ষক এক সেমিনারে তিনি একথা বলেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে হাবিবুন নাহার বলেন, ‘পরিবেশের জন্য ক্ষতিকর মান্ধাতা আমলের ইটভাঁটা বন্ধ করে দেওয়া হবে। সুন্দরবনের খালে যারা বিষ প্রয়োগ করে মাছ শিকার করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া শুরু হয়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সুন্দরবন-সহ উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা বাড়ানোর সব পদক্ষেপ নেওয়া হবে। সুন্দরবনে প্রতিটি চরে একটি করে পুকুর খননের কাজও চলবে।’

সেমিনারে উল্লেখযোগ্য কিছু বিষয়ে সুপারিশ করা হয়েছে। বিমাসহ মৎস্যজীবীদের জন্য বিশেষ তহবিল গঠন করা ও বিভিন্ন প্রকল্প গ্রহণ করা, বঙ্গবন্ধু স্যাটেলাইট ব্যবহার করে মৎস্যজীবীদের মাঝে আগাম পূর্বাভাস দেওয়া।

সেমিনারে বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যান অর্গানাইজেশন ফর সোশিও ইকনমিক ডেভেলপমেন্ট আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মহম্মদ আখতারুজ্জামান, পরিবেশ অধিদপ্তরের পরিচালক সাইফুল রহমান খান, মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক রণজিৎ কুমার পাল এবং খুলনা বন বিভাগের উপবন সংরক্ষক মহম্মদ কবির হোসেন পাটোয়ারি।

এছাড়াও সেমিনারে আলোচক ছিলেন সুন্দরবন অ্যাকাডেমীর নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির এবং সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক সরোজ কুমার মিস্ত্রী।

সুন্দরবন এলাকা বাঁচাতে আগেও বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল। পরিবেশ মন্ত্রণালয়ের এই নতুন কর্মসূচি বেশ কার্যকরী হবে বলেই মনে করছেন পরিবেশপ্রেমীরা। শুধু কাজ শুরুর অপেক্ষা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status