ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
৫ বছরে সড়কে ঝরেছে ১২ হাজার প্রাণ: সেতুমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 9 September, 2019, 7:30 PM

৫ বছরে সড়কে ঝরেছে ১২ হাজার প্রাণ: সেতুমন্ত্রী

৫ বছরে সড়কে ঝরেছে ১২ হাজার প্রাণ: সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, গত ৫ বছরে ১২ হাজারের বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।


সোমবার জাতীয় সংসদ অধিবেশনে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে বিএনপির সংসদ সদস্য মোশাররফ হোসেনের এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এতথ্য জানান।

এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদে দিনের কার্যক্রম শুরু হয়।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ পুলিশ বিভাগের তথ্য অনুসারে, গত পাঁচবছরে ১২ হাজার ৫৪ জন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। এসব দুর্ঘটনায় দায়ের করা মামলাসমূহের নিষ্পত্তির জন্য আইনগত পদক্ষেপ গ্রহণ অব্যাহত আছে।

বিএনপির সংরক্ষিত মহিলা আসনের সদস্য রুমিন ফারহানার এক সম্পূরক প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, আমাদের দেশের মাটির অবস্থাটা একটু বিবেচনা করতে হবে। আমাদের দেশের মাটির অবস্থা আর ভারতের মাটির অবস্থা এক রকম না। এখানে ভিন্নতা আছে। মাটির অবস্থার ভিন্নতার কারণে বুঝতে পারবেন সড়ক নির্মাণে ব্যয় কম বেশি কেন হয়। ভারতের সয়েল কন্ডিশন আর আমাদের সয়েল কন্ডিশন দেখলে বাস্তবতা বুঝবেন।

মন্ত্রী বলেন, ফোর লেন থেকে যানবাহনগুলো যখন টু লেনে এসে পড়ছে তখনই যানজট তৈরি হয়। ফোর লেনের কাজ শেষ হলে এই সমস্যা থাকবে না। সড়কে দুর্ঘটনা বন্ধে পথচারীদেরও সচেতন হতে হবে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status