ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
একদল মহিলা এসে মোবাইল-মানিব্যাগ যা পাচ্ছে নিয়ে যাচ্ছে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 7 September, 2019, 2:45 PM

একদল মহিলা এসে মোবাইল-মানিব্যাগ যা পাচ্ছে নিয়ে যাচ্ছে

একদল মহিলা এসে মোবাইল-মানিব্যাগ যা পাচ্ছে নিয়ে যাচ্ছে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল ইউনিভার্সিটি (পিজি হাসতাল) এর বিপরীতে এবং জাতীয় যাদুঘরের পাশের ফুটপাতে গতকালের আগের দিনের ঘটনা (৪/৫/২০১৯)।

একদল মহিলা এসে দুই তিন গ্রুপে ভাগ হয়ে যাকে ইচ্ছে তাকে ধরে মোবাইল, মানিব্যাগ, হাতঘড়ি ইত্যাদি যা পাচ্ছে তাই ছিনিয়ে নিয়ে যাচ্ছে।

যারা দিচ্ছে না তাদের জামাকাপড় ধরে টানাটানি, অশালীন গালাগাল, ধাক্কাধাক্কি এমনকি চড় থাপ্পড়ও দিচ্ছে।

আমার পকেটে হাত দেয়ার জন্য অনেক জোরাজোরি করেছে। একপর্যায়ে আমাকে ধাক্কা দিয়ে দেয়ালের দিকে ফেলে দিয়েছে।

দাড়ি-টুপিওয়ালা লোকটির পকেটের সবগুলো টাকা ছিনিয়ে নিয়ে যায়। তিনি লজ্জায় টানাটানিও করতে পারছেনা, অসহায় দৃষ্টিতে দাঁড়িয়ে থাকলেন।

কথা বলে জানতে পারলাম হুজুর লোকটির মা পিজি হাসপাতালে ভর্তি আছে। সে বলল পকেটের সব তো নিয়ে গেল। বের হয়েছিলো খাবার কিনতে। ব্যাপারটা খুবই খারাপ লাগলো।

(ফেসবুক থেকে সংগৃহীত)

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status