ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
শহরের বাবুদের সেবা আগে, এ ধারণা পাল্টে গেছে: পরিকল্পনামন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 7 September, 2019, 2:09 PM

শহরের বাবুদের সেবা আগে, এ ধারণা পাল্টে গেছে: পরিকল্পনামন্ত্রী

শহরের বাবুদের সেবা আগে, এ ধারণা পাল্টে গেছে: পরিকল্পনামন্ত্রী

প্রান্তিক জনগোষ্ঠির কাছে সেবা পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেছেন, গ্রামে সেবা দিতে হবে। এ দেশে গ্রামে সেবা দেয়ার ধারণা আগে ছিল না। গ্রাম আর শহরের মাঝে একটা বিভাজন ছিল। গ্রামকে মনে করা হতো গ্রাম, ওটা পরে। শহরে বাবুরা থাকতেন, বাবুদের সেবা আগে করতে হবে। এ ধারণা পাল্টে গেছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মহাখালীতে ব্র্যাক ইন সেন্টারের আয়োজনে অনুষ্ঠিত ‘সাবন্যাশনাল ফাইন্যান্স অ্যান্ড লোকা সার্ভিস ডেলিভারি’ শীর্ষক চতুর্থ দক্ষিণ এশিয়া ইকোনমিক নেটওয়ার্ক-এর কনফারেন্সে মন্ত্রী এসব কথা বলেন।

এম এ মান্নান বলেন, উপনিবেশিক শক্তি যাওয়ার পর, স্বাধীনতার পর এখন সবাইকে নিয়ে উন্নয়ন করতে হবে। তার মানে গ্রামের শেষ ব্যক্তি যিনি আছেন, তাকেও সঙ্গে নিতে হবে।

পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা সার্বিকভাবে জাতীয় সংস্কার করছি। ফলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এবং যেটুকু জীবনযাত্রার মান প্রয়োজন হয় পৃথিবীর উন্নত দেশগুলোতে, সভ্য দেশগুলোতে -সেগুলো আমরা আমাদের গ্রামে নিয়ে যেতে পারব।

তিনি বলেন, গ্রামের স্ত্রী, কন্যারা যাতে ঘরের কাছে ক্লিনিক পায়, যেখানে যেন সবকিছু নিরাপদে নির্বিঘ্নে বলতে পারে -সেই ব্যবস্থা করতে হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status